চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমি দখলে বাধা দেয়ায় শিক্ষিকাকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A
ভারত-শিক্ষিকাকে নির্যাতন-জমি দখল

রাস্তা তৈরির নামে অনুমতি না নিয়ে জমি দখলের প্রতিবাদ করায় ভারতের পশ্চিমবঙ্গের এক স্কুল শিক্ষিকা ও তার বোনকে পায়ে দড়ি বেঁধে রাস্তা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে লাঞ্ছিত ও মারধর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমবঙ্গের এই ভয়াবহ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন নারীকে মারতে মারতে মাটিতে ফেলে হাঁটুতে দড়ি বেঁধে গ্রাম্য একটি রাস্তা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে একদল লোক। দলটির নেতৃত্বে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান অমল সরকার।

এ ঘটনায় বাধা দিতে এলে ওই নারীর বোনকেও মাটিতে ফেলে হাত ধরে একইভাবে টেনে নিতে এবং নির্যাতন করতে থাকে দলটি।

নির্যাতনের শিকার কোলকাতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে দক্ষিণ দিনাজপুর জেলার ফাতানগর গ্রামের অধিবাসী স্মৃতিকণা দাস কাছেই একটি হাই স্কুলে শিক্ষকতা করেন। তিনি ও তার বড় বোন সোমা দাস অভিযোগ করেন, প্রাথমিকভাবে তাদেরকে জানানো হয়েছিল, তাদের বাসার সামনে নির্মাণাধীন রাস্তাটি ১২ ফুট চওড়া হবে। সেটির জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু ছাড়তে তারা তখনই রাজি হয়ে যান।

কিন্তু পরে যখন পঞ্চায়েত হুট করেই সিদ্ধান্ত নেয় রাস্তাটি ২৪ ফুট চওড়া করে নির্মাণ করা হবে, তখনই প্রতিবাদ করেন এই দুই বোন। কেননা এ ব্যাপারে তাদেরকে আগে কিছু জানানো হয়নি। তাছাড়া ১২ ফুটের বদলে ২৪ ফুট রাস্তা হওয়া মানে তাদের জমির দ্বিগুণ অংশ ছাড়তে হবে।

ফলে শুক্রবার তাদের বাসার সামনে বুলডোজার ও রোডরোলার নিয়ে শ্রমিকরা রাস্তা তৈরির কাজ শুরু করলে স্মৃতিকণা ও সোমা বাধা দেন। আর তার ফল হিসেবেই এমন নির্যাতনের শিকার হন তারা।

Reneta

এ ঘটনার পর এলাকাবাসীরা দুই বোনকে হাসপাতালে নিয়ে যান। বড় বোন সোমা দাসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া গেলেও স্মৃতিকণাকে রোববার পর্যন্ত হাসপাতালে রেখে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় রোববার তৃণমূল জেলা প্রধান অর্পিতা ঘোষ অমল সরকারকে তার পদ থেকে বহিষ্কার করে ঘোষণা দেন।

কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জমি দখলপশ্চিমবঙ্গভারতশিক্ষক নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে প্যানটোনিক্স টাইগার রান ২০২৬

জুলাই ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী’র সঙ্গে দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক

জুলাই ১৭, ২০২৬
চীনা চক্রের নিয়ন্ত্রণে অনলাইন জুয়া, কীভাবে পাচার হয় টাকা? | Online Gambling | Cahnnel i News

চীনা চক্রের নিয়ন্ত্রণে অনলাইন জুয়া, কীভাবে পাচার হয় টাকা?

জুলাই ১৭, ২০২৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জুলাই ১৭, ২০২৬

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT