চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জমিদার বাড়ি’র শেষ বংশধর ও একজন গোয়েন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
‘ডিটেকটিভ লাভলু মিয়া’ ওয়েব সিরিজে ‘জমিদার বাড়ি’ পর্বে নিলয়

‘ডিটেকটিভ লাভলু মিয়া’ ওয়েব সিরিজে ‘জমিদার বাড়ি’ পর্বে নিলয়

অদৃশ্য শত্রুদের তৎপরতায় ধ্বংসের মুখে রহস্য আবৃত এক জমিদার বাড়ি। যার শেষ বংশধর সুদীপ্ত রায় চৌধুরী। একজন গোয়েন্দা লাভলু মিয়া চেষ্টা করছেন বাড়িটি বাঁচাতে। রক্ষা করতে চাইছেন তিনি বাড়ি এবং তার বংশধরকে। তবে শেষ বংশধর কি আদৌ রক্ষা করতে চান তার পূর্বপুরুষের অস্তিত্ব নাকি নিজেও শিকার হবেন নির্মমতার।

বাস্তবে এমনটি না ঘটলেও ওয়েব সিরিজে এমনটি ঘটতে চলেছে ১১ জানুয়ারী রাত থেকে। রহস্য উন্মোচন ও সত্য উদঘাটনে ছুটে বেড়াচ্ছেন ডিটেকটিভ লাভলু মিয়া। যে চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। প্রথম পর্ব ‘সাঁতার’ শেষে দ্বিতীয় পর্ব ‘জমিদার বাড়ি’তে  এবার তাকে রক্ষা করতে হবে রহস্যঘেরা একটি জমিদার বাড়ি। যে বাড়িটির শেষ বংশধর সুদীপ্ত রায় চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন নিলয় আলমগীর।

‘ডিটেকটিভ লাভলু মিয়া’ ওয়েব সিরিজে আজাদ আবুল কালাম, নিলয় আলমগীর, কাজী উজ্জ্বল

প্রথমবারের মতো মৌলিক গোয়েন্দা গল্পের নাটকে অভিনয় করেছেন নিলয়। বাংলাঢোল প্রযোজিত সাকিব রায়হানের লেখা ও পরিচালনায় চলমান ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ লাভলু মিয়া’র দ্বিতীয় পর্বের প্রচার শুরু হচ্ছে ১১ জানুয়ারী রাতে।

প্রথমবারের মতো গোয়েন্দা গল্প এবং ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে নিলয় বলেন, ‘গল্পটি দারুন। এছাড়া এখন আমাদের দর্শক টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ইউটিউবের প্রতিও ঝুঁকছেন। সব মাধ্যমের দর্শকের কথা ভেবেই অভিনয় করছি। আশা করি দর্শক সুদীপ্ত রায় চৌধুরীর চরিত্র উপভোগ করবেন।’

‘জমিদার বাড়ি’তে আরো অভিনয় করেছেন কাজী উজ্জ্বল। ওয়েব সিরিজটির নির্মাতা সাকিব রায়হান এর আশাবাদ, প্রথম গল্প ‘সাঁতার’-এর মতোই দর্শক পছন্দ করবেন ‘জমিদার বাড়ি’। তৃতীয় গল্পটির নাম ‘অপহরণ’ বলে তিনি জানান।

গত বছর ৩০ ডিসেম্বর ‘ডিটেকটিভ লাভলু মিয়া’ ওয়েব সিরিজটির প্রচার শুরু হয়।

Reneta

‘জমিদার বাড়ি’র ট্রেলার :

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েব সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সিলেটে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১৫, ২০২৬

নাহিদের শেখার তাড়না দেখে মুগ্ধ হয়েছিলেন মুশফিক

মে ১৫, ২০২৬

ইংলিশ মিডিয়াম কারিকুলামে ‘আর্থিক সাক্ষরতা’ কতটা জরুরি

মে ১৫, ২০২৬

সীতার জন্মভূমিতে এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ভ্রমণ

মে ১৫, ২০২৬

বাজেটে শিক্ষাখাতে ২০শতাংশ বরাদ্দের দাবি বিএমজিটিএ’র

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT