চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবি’র প্রক্টর পদে বহাল থাকবেন ড. মোস্তফা কামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২১
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর প্রক্টর ড. মোস্তফা কামালের দুই বছরের মেয়াদকাল শেষ হওয়ার পরে নতুন করে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

আজ বুধবার চ্যানেল আই অনলাইনকে এ তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

তিনি বলেন, গত ২৫ জুলাই জবি প্রক্টর ড. মোস্তফা কামালের দুই বছরের মেয়াদকাল অতিবাহিত হয়। ২৬ জুলাই কর্তৃপক্ষের আদেশে এ মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তিনি প্রক্টরের দায়িত্ব পালন করবেন।

Banglabid

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর ড. মোস্তফা কামাল চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার আগের দায়িত্বের মেয়াদ গত ২৫ জুলাই শেষ হওয়ার পর নতুন করে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

প্রক্টর আরও বলেন, পূর্বের মেয়াদে আমি যথাসাধ্য চেষ্টা করেছি শিক্ষার্থীদের হয়ে কাজ করার। এসময় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সবাইকে আমার পাশে পেয়েছি। আশা রাখছি এবারও সবাই আমার পাশে থাকবেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুলাই ২ বছর মেয়াদ সাপেক্ষে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন অনুযায়ী প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল। এর আগে তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Reneta

এছাড়াও ড. মোস্তফা কামাল বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের রাজনৈতিক সংগঠন নীল দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ড.মোস্তফা কামাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা মোকাবেলায় ব্র্যাকের সঙ্গে যুক্ত হলো নয়টি বেসরকারি ব্যাংক

পরবর্তী

দুই ওপেনারের পর সাকিব-রিয়াদকে হারানোর ধাক্কা

পরবর্তী

দুই ওপেনারের পর সাকিব-রিয়াদকে হারানোর ধাক্কা

ফাইল ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের ইতিবাচক সিদ্ধান্ত

সর্বশেষ

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT