অন্যান্য

জবানবন্দির জন্য ৩ ঘণ্টা সময় পেলেন তিন আইনজীবীকে

জবানবন্দির জন্য ৩ ঘণ্টা সময় পেলেন তিন আইনজীবীকে

সশস্ত্র জঙ্গী সংগঠন শহীদ হামজা ব্রিগ্রেডকে অর্থ জোগান দেয়ার অভিযোগে গ্রেফতারকৃত ব্যারিষ্টার শাকিলা ফারজানা সহ ৩ আইনজীবীকে ২ দিনের রিমান্ড শেষে আজ সকালে চট্টগ্রামের হাটহাজারীর জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে হাজির করা হয়েছে। তাদেরকে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে আদালত ৩ ঘন্টা সময় দিয়েছেন।

হামজা ব্রিগেডকে কয়েক দফায় ১ কোটি ৮ লাখ টাকা প্রদান করার মামলায় ব্যারিষ্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট মো: হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহাফুজ চৌধুরী বাপনকে চট্টগ্রামের হাটহাজারী জঙ্গী আটক মামলায় গত সোমবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট মোসাদ্দেক মিনহাজের আদালতে হাজির করা হয়।

আদালত শুনানী শেষে ব্যারিষ্টার শাকিলা ফারজানাকে ২ দিন, অ্যাডভোকেট মো: হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহাফুজ চৌধুরী বাপনের ৩ দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী আল মাদরাসাতুল আবু বক্কর নামে একটি তাত্ত্বিক প্রশিক্ষণ কেন্দ্রে র‌্যাব অভিযান চালিয়ে শহীদ হামজা ব্রিগেডের ১২ সদস্যকে বিপুল পরিমান সিডি, ল্যাপটপ, জিহাদি বই এবং তাদের জঙ্গী পরিকল্পনাসহ গ্রেফতার করে। এ মামলায় ৩ আইনজীবীকে সোমবার গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়।

ব্যারিষ্টার শাকিলা ফারজানা চট্টগ্রাম বিএনপি নেতা ও হাটহাজারীর সাবেক এমপি এবং সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে।

বিষয়:আইনজীবী আটক জঙ্গি অর্থায়ন র‌্যাব শহীদ হামজা ব্রিগেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…