আগামী ১৮ জুলাই বলিউড ও হলিউডের হার্টথ্রব অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৩৬ বছরে পা রাখতে চলেছেন। আর নিজের আসন্ন জন্মদিনটি হলিউডি প্রেমিক নিক জোনাসের সঙ্গে উদযাপন করতে ফের উড়াল দিলেন যুক্তরাষ্ট্রে।
যুক্তরাষ্ট্রেই ছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু বৃহস্পতিবার (১২জুলাই) ভাই সিদ্ধার্থ চোপড়ার ২৯তম জন্মদিন ছিলো বিধায় এসেছিলেন ভারতে। ভাইয়ের জন্মদিন পালন শেষেই আবারো যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন তিনি।
গত কয়েক মাস ধরে মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রায় সময় বিভিন্ন জায়গায় হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গেছে এই জুটিকে।
এছাড়াও ক’দিন আগে প্রেমিকের সঙ্গে তার আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন পিসি। এরপর প্রেমিকার মায়ের সঙ্গে দেখা করতে মুম্বাইয়ে এসেছিলেন নিক। সেখান থেকে তারা চলে যান ব্রাজিল ঘুরতে। কিন্তু প্রেমের বিষয়টি এখনও স্বীকার করেননি প্রিয়াঙ্কা-নিক কেউই।
মাঝে গুজব উঠেছিল তারা নাকি খুব শিগগির বাগদান সম্পন্ন করবেন। কিন্তু সে বিষয়েও এখন পর্যন্ত কোন ঘোষণা দেননি দুজনেই কেউই।







