চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে মিম বললেন, আমার বয়স ১৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

শুভ জন্মদিন।
আপনাকে ধন্যবাদ।
আপনার বয়স কতো?
আমার বয়স ১৮। তবে, মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই। এটা গোপন রাখতে হয়। নায়িকা বলে বলছি না। কোনো মেয়ের বয়স জিজ্ঞেস করতে নেই, হাহাহা…

কথা হচ্ছিল লাক্স চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিমের সঙ্গে। রবিবার ১০ নভেম্বর তার জন্মদিন। শনিবার মধ্যরাত থেকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন মিম। সকাল থেকে তার বাসায় বিভিন্ন বন্ধুরা উপহার পাঠাচ্ছেন। ফোন ও খুদেবার্তায় শুভেচ্ছা পাঠাচ্ছেন। চ্যানেল আই অনলাইনকে মিম বলেন: সকালে বাসা থেকে বেরিয়ে সোজা চ্যানেল আইতে এসেছি। আজ কোনো শুটিং নেই। তবে কয়েকটি টিভিতে অতিথি হিসেবে যেতে হচ্ছে। আমার আরেক পরিবার চ্যানেল আই দিয়েই শুরু।

এবার জন্মদিনে পুরোটা সময় আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে মিম বলেন: বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। দিনে কোথাও বেড়াতে যাওয়াও হচ্ছে না। তবে এই মেঘলা দিলে খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। খিচুড়ির সঙ্গে ভাজা মাছ আমার চাই-ই-চাই। নিজে তেমন রান্না করতে পারিনা। তবে আমার মায়ের হাতের রান্নার জুড়ি নেই।

Banglabid

মিম আরও বলেন: সারাবছর কমবেশি উপহার পাই। তবে জন্মদিনের উপহারগুলো আমার কাছে স্পেশাল। এদিনে কেউ যদি আমাকে একটি চকলেটও দেন, তবে সেটা আমি পরমভাবে গ্রহণ করি। তবে বছরের অন্যদিন, উৎসবে আমাকেও অন্যদের উপহার দিতে হয়। তখন মনে হচ্ছে, যাকে যা উপহার দিচ্ছি সেটা আবার তার ভালো লাগবে তো! কিন্তু উপহার দেওয়ার চেয়ে, পেতে বেশি ভালো লাগে।

সর্বশেষ মিম অভিনীত ‘সাপলুডু’ ছবি মুক্তি পেয়েছে। জানালেন জন্মদিনের রেশ না কাটতেই চলতি সপ্তাহে থেকে আবারও ‘পরান’ সিনেমার কাজ শুরু করবেন। বললেন: এ ছবিতে কাজের জন্য কোনো মেকআপ নেইনি। চরিত্রের নাম অনন্যা। মেকআপ ছাড়াও শুটিং করতে কোনো চাপ কাজ করেনি। তিনি জানান: টানা বেশ কয়েক দিন এই সিনেমার কাজ শেষে আগামী ২০ নভেম্বর থেকে সিয়ামের বিপরীতে ‘ইত্তেফাক’ সিনেমার কাজ শুরু করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মদিনবিদ্যা সিনহা মিমলিড বিনোদনসাপলুডু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাফার বাসায় ‘খাবার ডেলিভারি’ দিলেন ইরফান সাজ্জাদ

পরবর্তী

‘ঘূর্ণিঝড় বুলবুলের কারণে নির্ঘুম রাত কাটিয়েছেন প্রধানমন্ত্রী’

পরবর্তী
বঙ্গবন্ধু কন্যা-শেখ হাসিনার জন্মদিন

‘ঘূর্ণিঝড় বুলবুলের কারণে নির্ঘুম রাত কাটিয়েছেন প্রধানমন্ত্রী’

অভিষেকে অমিতের ‍দুর্দান্ত সেঞ্চুরি

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT