তথ্যপ্রযুক্তি

জন্মদিনে বঙ্গবন্ধু স্যাটেলাইটে চ্যানেল আই

বঙ্গবন্ধু স্যাটেলাইটে চ্যানেল আই সম্প্রচার-জন্মদিন

২১তম জন্মদিন পয়লা অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু করবে চ্যানেল আই।

চ্যানেল আই কার্যালয়ে বিসিএসসিএল’র সাথে চ্যানেল আইয়ের বাণিজ্যিক কার্যক্রমের চুক্তি সই হয়েছে। চ্যানেল আইয়ে পক্ষে চুক্তিতে সই করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

চুক্তি সইয়ের আয়োজনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন। অন্যদিকে বিসিএসসিএল’র পক্ষ থেকে ছিলেন এ এস এম নুসরাত দস্তগীর এবং মোহাম্মদ শফিউল আজম।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ চুক্তি কার্যকর থাকবে।

বিষয়:বঙ্গবন্ধু স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…