চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে কী করছেন আফরান নিশো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A
ছবি: শেখ মেহেদী মোর্শেদ

ছবি: শেখ মেহেদী মোর্শেদ

শোবিজে তার শুরু মডেলিং দিয়ে। তারপর আসেন নাটকে। নানামাত্রিক সব চরিত্রে পর্দায় তার উপস্থিতি বরাবরই দর্শকদের কাছে বাড়তি আগ্রহের বিষয়। বেশিরভাগ দর্শক বলে থাকেন জনপ্রিয়তা ছাপিয়ে মানসম্পন্ন গল্পের নাটকে অভিনয় করা অভিনেতাদের মধ্যে সবার চেয়ে এগিয়ে আফরান নিশো!

রবিবার ছোটপর্দার সুপারস্টার আফরান নিশোর জন্মদিন। নিশোর জন্মদিন উপলক্ষে পরিবারের বাইরে দর্শক-পরিচালক-সহকর্মী-প্রযোজক’সহ সবার কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

সোশ্যাল মিডিয়ার সগরম তার জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। তার ঘনিষ্ঠজনের সঙ্গে আলাপ করে জানা যায়, নিশো আজ কোনো শুটিংয়ে অংশ নেননি। তিনি পুরোটা দিন বাসায় সময় দিচ্ছেন। বিশেষ এই দিনটি তার পরিবার, পরিজনদের সান্নিধ্যেই কাটাচ্ছেন।

১৯৮০ সালের এই দিনে টাঙ্গাইলে জন্ম নেন নিশো। ভূঞাপুরের শরণে তার বেড়ে ওঠা। রাজধানীর ধানমন্ডি গভ. বয়েস হাই স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এরপর তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশুনা করেন।

২০০৩ সালে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে শোবিজে পদার্পণ করেন নিশো। এরপর গাজী রাকায়াতের পরিচালনায় ‘ঘরছাড়া’ (২০০৬) নাটকের মধ্য দিয়ে ছোটপর্দায় অভিনয় শুরু হয় তার।

এরপর একের পর এক অসংখ্য সফল নাটকে অভিনয় করেছেন নিশো। এখনও ছোটপর্দার অন্যতম সেরা ও দারুণ জনপ্রিয় অভিনেতা তিনি। বলা যায় তার ক্যারিয়ারের সূর্য এখন মধ্যগগনে।

Reneta

অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ আফরান নিশো ইতোমধ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কারও লাভ করেছেন। ‘যোগ বিয়োগ’ (২০১৬) ও ‘বুকের বাঁ পাশে’ (২০১৮) নাটকে অনবদ্য অভিনয়ের জন্য ‘শ্রেষ্ঠ টিভি অভিনয়শিল্পী’ হিসেবে তিনি মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড জিতেছেন দুইবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোটিভিনাটকপ্রথম আলোমডেলমেরিললিড বিনোদনসুপারস্টার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমদানি করে পেঁয়াজের চাহিদা মেটাতে হবে কেন?

পরবর্তী

আর্চারি: কম্পাউন্ড ইভেন্টে এলো তিনটি সোনা

পরবর্তী

আর্চারি: কম্পাউন্ড ইভেন্টে এলো তিনটি সোনা

বাংলাদেশের বিপক্ষে ‘গোলাপি’ বলের টেস্ট চায় পাকিস্তানও

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT