চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে আলিবাবা থেকে জ্যাক মা’র অবসর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

নিজের ৫৫তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ারম্যান জ্যাক মা।

ঠিক এক বছর আগেই তিনি নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা ঘোষণা দিয়ে রেখেছিলেন।

এরইমধ্যে এই ই-কর্মাস জায়ান্টের অবসর নেওয়াকে কেন্দ্র করে হাংঝু শহরে বিশাল এক স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষ করে জ্যাক মার বদলে এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন আলিবাবার সিইও ড্যানিয়েল ঝাং।

তবে আগের ঘোষণা অনুযায়ী জ্যাক মা অবসর নেওয়ার পর শিক্ষকতায় ফিরবেন বলে জানা গেছে। এর পাশাপাশি নিজের দাতব্য সংস্থা জ্যাক মা ফাইন্ডেশনেও সময় দেবেন।

নিজের অবসরের ব্যাপারে তিনি বলেন, আলিবাবা কখনোই শুধু জ্যাক মাকে নিয়ে ছিলো না বরং জ্যাক মা সব সময় আলিবাবার হয়েই থাকবে।

‘‘আমি আজীবনই আলিবাবার ফাউন্ডিং পার্টনার থাকবো।’’

অবসরে গেলেও আলিবাবার পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ২০২০ সালে অনুষ্ঠিতব্য বিনিয়োগকারীদের বার্ষিক সভার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

জ্যাক মা তার ক্যারিয়ার শুরু করেছিলেন হাংঝু বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক হিসেবে। ১৯৯৯ সালে জ্যাক মাসহ কয়েকজন অংশীদার মিলে প্রতিষ্ঠা করেন আলিবাবা। বর্তমানে আলিবাবা ৪৬০ বিলিয়ন ডলারের কোম্পানি আর জ্যাক মার সম্পদের পরিমাণ ৪২.৮ বিলিয়ন ডলার। তাই এখনও চীনের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে জ্যাক মা রয়েছেন।

ট্যাগ: অনলাইন কেনা-বেচাঅবসরআলিবাবাজ্যাক মা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমার কাজের কোনো মূল্যায়ন হলো না: এটিএম শামসুজ্জামান

পরবর্তী

ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা

পরবর্তী

ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা

সময়মতো দেশে আসছে না ড্রিমলাইনার রাজহংস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT