চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাটজিপিটি’র বিকল্প নিয়ে এলো আলিবাবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন প্রযুক্তি চ্যাটজিপিটি’র বিকল্প আনতে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘আলিবাবা’ বাজারে নিয়ে আসল নিজস্ব চ্যাটবট ‘টংগি কিয়ানওয়েন’। যদিও আলিবাবা টংগি কিয়ানওয়েনের কোনো ইংরেজি সংস্করণ দেয়নি।

বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর ক্লাউড কম্পিউটিং ইউনিট জানিয়েছে, আলিবাবার ব্যবসায় চ্যাটবটিকে যুক্ত করা হবে।

সাম্প্রতিক মাসগুলোতে, বিশ্বব্যাপী প্রযুক্তি কোম্পানিগুলো তাদের নিজেদের এআই চ্যাটবট বাজারে এনেছে বা এ বিষয়ে কাজ করে যাচ্ছে। বছরের শুরুতে আলিবাবাও জানিয়েছিল যে, তারা চ্যাটজিপিটির সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে পারে এমন কিছু বাজারে আনতে চায়।

আলিবাবার চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং বলেছেন, এটি জেনারেটিভ এআই এবং ক্লাউড কম্পিউটিং দ্বারা চালিত।

সংস্থাটি বলেছে, টংগি কিয়ানওয়েন ইংরেজির পাশাপাশি চীনা ভাষায় কাজ করতে সক্ষম। প্রাথমিকভাবে আলিবাবার মেসেজিং অ্যাপ ‘ডিংটক’ এর সাথে একে যুক্ত করা হবে। এটি মিটিংয়ের কথোপকথন ও ইমেইল লেখা এবং ব্যবসায়িক প্রস্তাবের খসড়া তৈরিসহ বেশ কয়েকটি কাজ করতে সক্ষম।

Reneta

আলিবাবা বলছে, চ্যাটবটটিকে ‘টিমল জিনি’র সাথেও যুক্ত করা হবে, যা অ্যামাজনের অ্যালেক্সা ভয়েস সহকারী স্মার্ট স্পিকারের মতো।

গত নভেম্বরে মাইক্রোসফটের নতুন প্রযুক্তি চ্যাটজিপিটি বাজারে আসার পর থেকেই এ ধরণের জেনারেটিভ এআই তে আগ্রহ বেড়েছে অনেক প্রতিষ্ঠানের। গুগল এর পরেই বাজারে নিয়ে আসে তাদের নিজস্ব চ্যাটবট ‘বার্ড’। সেই তালিকায় এবার যুক্ত হলো আলিবাবার নাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিবাবাকৃত্রিম বুদ্ধিমত্তাচ্যাটজিপিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের যে গল্পগুলো অনেকেই জানেন না

জুন ১৩, ২০২৬

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT