বিনোদন

জন্মদিনের সকালে হৃতিক শেয়ার করলেন ‘বিক্রম বেদা’র প্রথম ঝলক

হৃতিক শেয়ার করেছেন বিক্রম বেদার প্রথম ঝলক, ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃতিকের নতুন সিনেমার প্রথম ঝলক, যেখানে তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন, দর্শকদের জন্য উত্তেজনাপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জন্মদিনের সকালে ভক্তদের বড় চমক দিলেন হৃতিক। ‘বিক্রম বেদা’ ছবির ‘বেদা’ চরিত্রে নিজের লুক শেয়ার করেছেন হৃতিক।

প্রাচীন গল্পকাহিনী বিক্রম-বেতালের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে ‘বিক্রম বেদা’। গত বছরের অক্টোবর থেকে ছবির শুটিং শুরু করেছিলেন অভিনেতা। এবার প্রকাশ করলেন বহু প্রতীক্ষিত লুক।

‘বেদা’ লুকে হৃতিককে দেখা গেছে কালো চশমায়। গায়ে সবুজ কুর্তা, এলোমেলো চুল, মাথা থেকে রক্ত ধরছে। ছবিটি দেখে মনে হচ্ছে কোনও অ্যাকশন দৃশ্যে শুটিং করার সময় তোলা। টুইটারে ছবিটি শেয়ার করে ক্যাপশনে হৃতিক লিখেছেন, ‘বেদা’।

লোকগাথা ‘বেতাল পঞ্চবিংশতি’র অনুপ্রেরণায় তৈরি এই ছবিতে দেখা যাবে, পুলিশ ইন্সপেক্টর বিক্রমের জীবনের একমাত্র মিশন হল গ্যাংস্টার বেদাকে হত্যা করা। কিন্তু এই লড়াইয়ে দুজনে মুখোমুখি হওয়ার পর কীভাবে গ্যাংস্টার বেদা পালটে দেবে বিক্রমের দৃষ্টিভঙ্গি, তা নিয়েই ছবির গল্প।

তামিল হিট ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এই ছবি। পরিচালকের আসনে থাকছেন পুষ্কর এবং গায়ত্রী।

ছবিতে বিক্রম চরিত্রে থাকছেন সাইফ আলি খান। ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেদা’।

বিষয়:বিক্রম বেদা সাইফ আলি খান হৃতিক রোশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…