চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনস্রোত বাড়ছে বাংলাদেশ-লাওস ম্যাচ মুখে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সিলেট থেকে: রোববার টিকিট বিক্রির শুরুর দিনে দৃশ্য ছিল ভিন্ন। সোমবার ম্যাচের দিনের দুপুর গড়াতেই সিলেট জেলা স্টেডিয়ামকে ঘিরে সেই দৃশ্যপট পাল্টে গেছে, এখন সাজসাজ রব। উৎসুক দর্শকদের ভিড় বাড়ছে সময়ের সাথে। ফুটবলের প্রতি নিজেদের ভালোবাসা আরেকবার তুলে ধরতে আবারও স্টেডিয়ামমুখী সিলেটবাসী।

সোমবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে বাংলাদেশ-লাওস ম্যাচ দিয়ে পর্দা উঠবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপের পঞ্চম আসরের। উদ্বোধনী ম্যাচে দর্শকস্রোতের আশাই করছেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।

সোমবার সকালেও খুব একটা চাপ ছিল না টিকিট কাউন্টারগুলোতে। প্রচণ্ড রোদ আর কর্মমুখী ব্যস্ততা ছিল শহরের মানুষের পদচারণায়। রোদ একটু গড়াতেই টিকিট নিতে স্টেডিয়াম অঞ্চলে এসে পড়েছেন ফুটবলপ্রেমীরা। কমবয়সী শিক্ষার্থীদের ভিড়টাই চোখে পড়ছে বেশি। আছেন কর্পোরেট কর্তারাও।

নিটল-টাটার বিপণন কর্মকর্তা আবুল হাসনাত। সহকর্মীদের নিয়ে খেলা দেখবেন বলে একাই ১৬টি টিকিট কিনেছেন। বাংলাদেশ দলকে সমর্থন জানানোর সকল বন্দোবস্ত করেই গ্যালারিতে ঠাই নেবেন বলে জানালেন।

সিলেট জেলা স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজার। গোল্ড কাপের আসর ঘিরে ধুয়েমুছে ঝকঝকে তকতকে করা হয়েছে আসন। বসানো হয়েছে ডিজিটাল ব্যানার বোর্ড। ২০১৪ সালে এই স্টেডিয়ামেই বাংলাদেশ-নেপাল ম্যাচে গেট ভেঙে মাঠে ঢুকে পড়েছিল ফুটবলপ্রেমি দর্শকরা।

সোমবার হয়ত এমনটা ঘটবে না, তবে দর্শক কোনো অংশে কমও হবে না বলে আশা আয়োজকদের। আশা কথা জানালেন শুভাশিস নামের টিকিট বিক্রির সঙ্গে জড়িত এক ব্যক্তি। বিকেল হলেই সমর্থকদের চাপ সামলাতে বুথ ছেড়ে স্টেডিয়ামের গেটে গিয়ে টিকিট বিক্রি শুরু করতে হবে বলেও একগাল হাসিমাখা মুখে জানালেন তিনি!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু গোল্ড কাপ-২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমএনপি সেবা চালু, ১৫৮ টাকায় নম্বর না বদলে বদলানো যাচ্ছে অপারেটর

পরবর্তী

দুই বছর পর পাকিস্তান টেস্ট দলে হাফিজ

পরবর্তী

দুই বছর পর পাকিস্তান টেস্ট দলে হাফিজ

জাহানারা আলম

জাহানারার আক্ষেপ, জাহানারার আশা

সর্বশেষ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT