চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহানারার আক্ষেপ, জাহানারার আশা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৪:১১ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
জাহানারা আলম

জাহানারা আলম

কক্সবাজার থেকে: দেশের শীর্ষ পর্যায়ে খেলা বেশিরভাগ ক্রিকেটারই বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ। মেইল, মেসেঞ্জার কিংবা এসএমএসে চাহিদাপত্র দিলেই বিদেশি কোম্পানিগুলো থেকে চলে আসে উন্নতমানের ব্যাট। সাকিব-তামিম-মুশফিকরা সেই ব্যাটে খেলেন, সঙ্গে অর্থও কামান। সেখানে টিম টাইগ্রেস দলের মেয়েদের কাছে প্রস্তাব আসে শুধু ক্রিকেটের গিয়ার্স দেয়ার, যেখানে থাকে না ব্র্যান্ডিং করার বিনিময়ে অর্থের নিশ্চয়তা। যা নিয়ে নারী ক্রিকেটারদের মাঝে আছে হতাশা।

সাম্প্রতিক সময়ে সাফল্যের মধ্যগগণে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই সাফল্য যাদের ব্যাট-বল হয়ে আসছে, জাহানারা আলম তাদের একজন। এ টাইগ্রেস পেসার অবশ্য বিশ্বাস করেন একদিন মেয়েদের সঙ্গেও জুড়ে যাবে ব্যক্তিগত স্পন্সর।

‘আমি মনে করি শ্রীলঙ্কার চাইতে আমাদের টিম ভালো। অথচ দেখেন তাদের প্রায় ৮০-৯০ শতাংশ ক্রিকেটার স্পন্সর পায়। ভারতে তো শতভাগ, পাকিস্তানে ৫০-৬০ শতাংশ। কিন্তু আমাদের মেয়েদের কেউই পায় না। তবে আমি আশাবাদী আমরা যেভাবে ভালো করে যাচ্ছি, এটা যদি কন্টিনিউ করে যেতে পারি, আমাদের স্পন্সর চলে আসবে। যদি আমাদের খেলা টিভিতে সম্প্রচার হতো কিংবা অনলাইনেও যদি দেখাত, তাহলে স্পন্সর খুব দ্রুতই চলে আসত।’

‘বিভিন্ন কোম্পানি আমাদের স্পোর্টস গিয়ার্স দিতে চায়। আমরা এখন যে অবস্থায় আছি তাতে এসব আমরা কিনতে পারি। আমরা চাই চুক্তি হোক ৬ মাস কিংবা এক বছরের জন্য। আমরা তো এখন অনেকটাই পেশাদার ক্রিকেটার।’ আত্মবিশ্বাসী জাহানারার প্রত্যাশা এমনই।

বিষয়টি নিয়ে টিম টাইগ্রেস দলের ইনচার্জ নাজমুল আবেদিন ফাহিম চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘আমরা চাইলে কয়েকজন ক্রিকেটারকে স্পন্সর এনে দিতে পারি। আমি চাই না এভাবে হোক। তারা নিজেদের যোগ্যতায় আরও উপরে উঠতে থাকুক। তখন বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের প্রচারের স্বার্থেই স্পন্সরশিপে চলে আসবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহানারা আলমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT