ক্রিকেট

দুই বছর পর পাকিস্তান টেস্ট দলে হাফিজ

দুই বছর পর পাকিস্তান টেস্ট দলে হাফিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য আগেই ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার সেই দলে ১৮তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজকে।

অস্ট্রেলিয়া যেখানে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সেখানে প্রথমেই ১৭ জনের দল দেয় পাকিস্তান। সেই দলে এবার হাফিজকেও যোগ করা হল।

সোমবার পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের কমিটি হাফিজকে দলে নেয়ার ঘোষণা দেয়।

পাকিস্তানের হয়ে হাফিজ সর্বশেষ পাঁচদিনের ম্যাচটি খেলেছেন ২০১৬তে, তার উপর বয়স হয়ে গেছে ৩৭। সেই সঙ্গে সাদা পোশাকের চেয়ে শর্টার ফরম্যাটের দিকেই তার নজর বেশি। তাই দলে ডাক পেয়ে বেশ অবাকই হয়েছেন হাফিজ।

বিষয়:পাকিস্তান ক্রিকেটমোহাম্মদ হাফিজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…