চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয়তায় এখনো প্রথম সারিতে মোস্তাফিজ

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
৫:৫১ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান; এই খবর বিশ্বগণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে। বেশ কয়েক মাস মাঠে অনিয়মিত হলেও মোস্তাফিজকে নিয়ে মানুষের আগ্রহ এতটুকু কমেনি, এ যেন তারই প্রমাণ।

কোনো সিরিজকে সামনে রেখে বাংলাদেশের দল ঘোষণা হলে আগে কখনো বিশ্ব গণমাধ্যম এতটা হৈ-চৈ করতো না। এবার দুই টেস্টের দল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রভাবশালী বেশ কয়েকটি বিদেশি গণমাধ্যম মোস্তাফিজকে শিরোনামে রেখে সংবাদ প্রকাশ করেছে।

স্কাই স্পোর্টস লিখেছে, ‘বাংলাদেশের টেস্ট স্কোয়াডে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।’

মঙ্গলবার মিরপুরে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করে বিসিবি। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক জানান, মোস্তাফিজ এখন শতভাগ ফিট।

কাটার মাস্টার কাউন্টি খেলতে যেয়ে ইনজুরিতে পড়েছিলেন। পরে কাঁধে অস্ত্রোপচার এবং ৬ মাসের পুনর্বাসনের ধকল সামলে নিউজিল্যান্ড সফরের দলে ফেরেন। ওয়ানডে ও টি-টুয়েন্টি খেললেও কিউই সফরে টেস্টে নামেননি। এরপর ভারত সিরিজে নিজে থেকে সরে দাঁড়ান ফিজ।

Reneta

মোস্তাফিজের ফেরার খবর শুনে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন শিরোনাম করেছে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে মোস্তাফিজকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ।’

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘শ্রীলঙ্কা সফরে ফিরলেন মোস্তাফিজুর রহমান।’ ভারতের আরো দুটি সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এবং ‘ক্রিকইনফো’ও প্রায় একই ধরনের শিরোনাম করেছে।

যুক্তরাজ্য ভিত্তিক ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকেট ওয়ার্ল্ডে’ও মোস্তাফিজের ফেরার খবরটি ফলাও করে প্রচার করা হয়েছে।

কোনো সিরিজের আগে নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের ফেরার খবরে এমন হৈ-চৈ নতুন কিছু না হলেও বাংলাদেশের জন্য এই প্রথম!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নয় জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ৩, ২০২৬

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT