চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জনগণ না চাইলেও শিল্পীরা আমাকেই চায়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A
বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে কে বসবেন, নিপুণ নাকি জায়েদ খান? এ নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।

আদালতের রায় যার পক্ষেই যাক না কেন, সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের পক্ষেই যেন সাধারণ মানুষের রায়। অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপুণের পক্ষেই সাফাই গাইছেন সাধারণ মানুষ। অন্যদিকে জায়েদ খানকে করা হচ্ছে তুলোধুনো।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন বিষয়গুলো নজরে এসেছে জায়েদ খানেরও। তবে তিনি বলছেন, ‘জনগণ না চাইলেও শিল্পীরা আমাকেই চায়।’

Banglabid

জায়েদ বলেন, ‘শিল্পীরা চায় বলে তারা আমাকে পর পর তিনবার নির্বাচিত করেছেন। শিল্পী সমিতির জন্য এখানকার ভোটাররা যাকে চাইবে তাকে প্রাধান্য দিতে হবে। এখানে দেশের মানুষ কী চায় বা না চায় তাতে কিছু আসে যায় না। কারণ আমিতো আসলে প্রতিনিধিত্ব করছি শিল্পীদের।’

তিনি বলেন, ‘জনগণ না থাকলে আমি আজ জায়েদ খান হতাম না। একজন মান্না তৈরি হতো না। তাই শিল্পী হিসেবে বলবো দর্শকরা আমাদের সম্পদ এবং তাদের ভালোবাসা হচ্ছে এগিয়ে যাওয়ার শক্তি। তবে শিল্পীরা বিপদেআপদে আমাকে পাশে পায় বলেই তারা আমাকে চায়। সাধারণ মানুষকেও এ বিষয়টি বুঝতে হবে।’

মঙ্গলবার রাতে বিজয়নগরে জায়েদ খানের আইনজীবীর অফিসে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘এখন এফডিসিতে যা হচ্ছে এতে করে মানুষ হাসছে। আমাদেরকে হেয় করা হচ্ছে। এটা কোনোভাবে কাম্য নয়।’

Reneta

এবারের সমিতির নির্বাচনী ফলাফল আদালত পর্যন্ত গড়িয়েছে। এটি একেবারে অপ্রত্যাশিত ও ন্যাক্কারজনক উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘শিল্পীরা আমাকে নির্বাচিত করেছে। তাদের মূল্যবান ভোটের প্রতি সম্মান জানিয়ে আমি আইনি লড়াই চালাচ্ছি। আমার বিশ্বাস, আমি বসবো সাধারণ সম্পাদকের চেয়ারে।’

এদিকে মঙ্গলবার বিকেলে এফডিসিতে সংবাদ সম্মেলন করে নিপুণ দাবি করেন, ‘আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত তিনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন বলে আদালত থেকে গ্রিনসিগন্যাল পেয়েছেন।’

তবে জায়েদ খান বিষয়টিকে ভিত্তিহীন দাবি করে বলেন, নিপুণ আদালত অবমাননা করছেন। চূড়ান্ত রায় না আসা পর্যন্ত কেউ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন কর‍তে পারবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতজায়েদজায়েদ খাননিপুণলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোক্তা বাড়ায় চিকন চালের দাম বেড়েছে: খাদ্য সচিব

পরবর্তী

বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

পরবর্তী

বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বাংলাদেশের নারীদের বিভিন্ন বয়সের ও পেশার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই ক্ষতি পূরণ হওয়ার নয়: সন্ধ্যাকে হারিয়ে শোকস্তব্ধ তারা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT