চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জটিল রোগে আক্রান্ত ‘মিস ইউনিভার্স’ হারনাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২২
বিনোদন
A A
মিস ইউনিভার্স হারনাজ বিজয়ী হিসেবে মঞ্চে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুস্মিতা সেন ও লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স ২০২১’ খেতাব জিতেছেন ভারতের চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু। তবে মিস ইউনিভার্স খেতাব জিতে দেশে ফেরার তিন মাস পরই দুঃসংবাদ জানালেন হারনাজ।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের সিলিয়াক জটিল রোগে আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন হারনাজ। যার ফলে ক্রমাগত বেড়ে যাচ্ছে তার ওজন। কোনো ডায়েটেই নিয়ন্ত্রণে আসছে না শরীর।

রোগ প্রসঙ্গে হারনাজ বলেন, ‘আমি ওই সব মানুষদের একজন যাকে আগে চিকন হওয়া নিয়ে বিদ্রূপ কথা শুনতে হতো, আর এখন তারা আমাকে মোটা হওয়া নিয়ে কথা বলে। কিন্তু কেউ-ই আমার সিলিয়াক রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি জানেন না। এই কারণে আমি অনেক কিছুই খেতে পারি না।’

জানা গেছে, সিলিয়াক একটি অটোইমিউন কন্ডিশন, যাতে মানুষের ইমিউন সিস্টেম তারই শরীরের বিরুদ্ধে কাজ করে। গ্লুটেন জাতীয় খাবারে এটি আরও সক্রিয় হয়ে ওঠে। এই কন্ডিশনের প্রভাবে অপুষ্টিজনিত সমস্যা, স্নায়ুর সমস্যা, হাড়ের সমস্যা হতে পারে। এতে ওজন কমে যেতেও পারে, আবার অত্যধিক বেড়েও যেতে পারে। দীর্ঘ সময়ের জন্য হজমের সমস্যা হতে পারে।

তবে রোগ ও মোটা হওয়া নিয়ে মোটেও চিন্তিত নয় বলে জানিয়েছেন হারনাজ। তিনি বলেন, ‘শরীর নিয়ে আমি বরাবরই সন্তুষ্ট। কে কী বললো বা না বললো তা চিন্তা করার সময় কই?’

পাঞ্জাবের চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু পড়াশোনা করছেন চণ্ডীগড়ে। অনেকদিন থেকেই শোবিজ অঙ্গনে আছেন তিনি। ২০১৭ সালে তিনি ‘মিস চণ্ডীগড়’ খেতাব জিতেছেন। এরপর ২০১৯ সালে জেতেন ‘মিস ইন্ডিয়া পাঞ্জাব’।

ট্যাগ: জটিল রোগমিস ইউনিভার্সহারনাজ সান্ধু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যুহীন দিনে করোনায় নতুন শনাক্ত ৫৬

পরবর্তী

টাগশীপ ডুবি: চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

পরবর্তী
নৌবন্দর ও জাহাজের দৃশ্য, বাংলাদেশে টাগশীপ ডুবির ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাগশীপ ডুবি: চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

একজন বিদেশি ব্যক্তি কফি শপে অর্ডার দিচ্ছে, অভ্যন্তরীণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

আটকে পড়া রুশ ও ইউক্রেনীয়দের পাশে শ্রীলঙ্কা

সর্বশেষ

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

আগস্ট ২৫, ২০২৬

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT