বাংলাদেশ

‘জঙ্গি-সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত’

‘জঙ্গি-সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ও ভারত একে অপরের ঘনিষ্ট মিত্র হিসাবে কাজ করবে।

সচিবালয়ে বুধবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী এ কথা জানান।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আশা করছি ভারত ও বাংলাদেশ আরও গভীর সহযোগিতার মধ্য দিয়ে এই উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠা করবে। উন্নয়নের চাকা সচল হবে এবং সন্ত্রাসবাদ দমন করবে। আমরা মনে করি সন্ত্রাসবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটা উপমহাদেশের সমস্যা, দক্ষিণ এশিয়ার সমস্যা।

সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় এক ঘণ্টার বৈঠকে দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও আলোচনায় উঠে আসে সাম্প্রতিক সময়ে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনা। বৈঠক শেষে বাংলাদেশের পাশে থেকে কাজ করে যাওয়ার কথা বলেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।‘জঙ্গি-সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত’

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী দিনের উন্নয়নের রূপরেখা ও এর প্রতিবন্ধকতা, সন্ত্রাসী অপতৎপরতা মোকাবিলা এবং এ বিষয়গুলোতে দু’দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

সন্ত্রাস দমনে ভারতের কাছে কি ধরণের সহযোগীতা চাওয়া হবে এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বন্ধু রাষ্ট্র ভারতের সঙ্গে আমাদের বহু রকম চুক্তি আছে। তথ্য আদান প্রদানই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…