কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় জঙ্গি হামলা ঘটনায় জঙ্গি সন্দেহে আটক শরিফুল ইসলাম
ওরফে আবু মোকাদ্দেমের এর চাচাতো ভাই এনামুল হককে (২৫) আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের মারু পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানা গেছে। আটক এনামুল ফ্যান এবং টেলিভিশনের যন্ত্রাংশ বিক্রেতা।
মোকাদ্দেমের পিতা জামায়াত নেতা আব্দুল হাই ঢাকায় অবস্থান করছেন বলে তার পারিবারিক সূত্রে জেনেছে পুলিশ।
জঙ্গি আবু মোকাদ্দেম বিরামপুর উপজেলার বিজুল মাদ্রাসা থেকে আলিম পাশ করে দীর্ঘদিন থেকে নিখোঁজ ছিলেন।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় বৃহস্পতিবার জঙ্গি হামলার পর ঘটনাস্থল থেকে আটক হন আবু মোকাদ্দেম।







