চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি আস্তানায় নিহত নারী: ‘বাবা আমাকে মাফ করে দিও, আর কোন দিন দেখা হবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

শাহ আলম শাহী: মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় আত্মঘাতি বোমা বিস্ফোরণে নিহত ৭ জন দিনাজপুরের ঘোড়াঘাটের একই পরিবারের সদস্য।

গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে পরিবার। এরা হলেন, কলাবাড়ী গ্রামের আবু বকর সিদ্দিক’র জামাতা লোকমান আলী , মেয়ে মোছা. শিরিনা আক্তার, নাতনি আমেনা খাতুন (১৬), সুমাইয়া (১২), মরিয়ম (১০), ফাতেমা (৭) ও খাতিজা (৭ মাস)।

লোকমানের শ্বশুরের পরিবার তার মেয়ে ও ৫ নাতনির লাশ নিতে চাইলেও জামাতা লোকমানের লাশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মৌলভীবাজারের নাসিরপুরে একটি জঙ্গি আস্তানায় আত্মঘাতি বোমা বিস্ফোরণে নিহত হয় চার শিশুসহ ৭ জন। নিহতদের ছবি গণমাধ্যমে প্রকাশের পর ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ী গ্রামের আবু বকর সিদ্দিক নিশ্চিত করেন নিহতরা তার জামাতা, মেয়ে ও ৫ নাতনি।

আবু বক্কর সিদ্দিক জানান, প্রায় ৩ বছর যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর গত ২৯ মার্চ রাত ১টা দিকে তার মেয়ে শিরিনা আকতার ফোন করে বলে, ‘বাবা আমাকে মাফ করে দিও, আর কোন দিন দেখা হবে না।’ এ সময় তারা কোথায় আছে, মেয়ের কাছে জানতে চাইলে মেয়ে কাঁপা গলায় জানায় এখানে কারো আসার উপায় নেই।

সে সময় পাশেই জামাতা লোকমান আছে বুঝতে পেরে তার সঙ্গে কথা বলতে চাইলে লোকমান কথা বলেনি বলে জানান আবু বক্কর সিদ্দিক।

সরেজমিনে রোববার দুপুরে গিয়ে দেখা যায়, মেয়ে ও ৫ নাতনি হারানোর শোকে বিহ্বল পরিবার। বিলাপ করছে শিরিনা আক্তারের বাবার বাড়ির লোকজন। তারা ভয়াবহ পরিণতির জন্য লোকমানের উগ্রবাদী কর্মকাণ্ডকেই দায়ী করেছেন। তাদের অভিযোগ, তার মেয়ে ও নাতনিদের জোর করে আটকে রেখেছিল লোকমান।

শিরিনা আক্তারের মা জোবেদা বেগম বলেন, ‘আমার মেয়ে ও ৫ নাতনির লাশ ফেরত দাও। দেশেদ্রোহী জামাতা লোকমান আলীর লাশ আমরা চাই না।’

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত লোকমান আলী জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে একসময় সম্পৃক্ত ছিলেন। বেশ কয়েক বছর আগে সে জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। কয়েকবার পুলিশ তার খোঁজে বাড়িতে আসলে সে উধাও হয়ে যায়। দীর্ঘদিন ধরেই সে এলাকা থেকে নিখোঁজ ছিল।

জঙ্গি লোকমান আলী ঘোড়াঘাট উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। লোকমানের বাড়ি যেয়ে সাংবাদিকরা জঙ্গি আস্তানায় নিহতদের ছবি দেখালে লোকমানের বোন নুর বানু ও প্রতিবেশীরা নিশ্চিত করেন নিহতরা লোকমান ও তার স্ত্রী-সন্তান।

লোকমানের ছোট বোন নুর বানু জানান, ৩ ভাইয়ের মধ্যে লোকমান সবার ছোট। সে স্থানীয় কৃষ্ণরায়পুর মাদ্রসায় দাখিল পর্যন্ত পড়ালেখা শেষ করে কৃষি কাজ করত। ২০০২ সালে বিয়ের পর ৭/৮ বছর ভালোই ছিল। এরপর প্রায় ৮ বছর থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই।

প্রতিবেশী আফজাল বলেন, লোকমান ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। কয়েকবার পুলিশ তার খোঁজে বাড়িতে আসলে সে উধাও হয়ে যায়।

স্থানীয় গ্রাম্য পুলিশ তারা মিয়া জানান, জঙ্গি সম্পৃক্ততার সঙ্গে জড়িত থাকায় বেশ কয়েকবার লোকমানকে গ্রেফতারের জন্য অভিযানও চালানো হয়।

এদিকে ঘোড়াঘাট থানার ওসি ইসরাইল হোসেন বলেন, লোকমানের নামে ঘোড়াঘাট থানায় কোন মামলা নেই। তবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি সন্ত্রাস বিরোধী মামলা হয় ২০০৮ সালের ২৫ অক্টোবর।

নাসিরনগরে এক প্রবাসীর বাড়িতে নব্য জেএমবির সদস্যরা আস্তানা গেঁড়েছে খবর পেয়ে পুলিশ গত ২৯ মার্চ ভোরে এলাকাটি ঘিরে ফেলে।

পরদিন সোয়াট ও কাউন্টার টেররিজম ইউনিট সেখানে অভিযান চালায়। অভিযান শেষে পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, পালানোর পথ না পেয়ে আত্মঘাতি হন ওই বাড়ির বাসিন্দারা।

নিহত ৭ জনের লাশ বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। লাশের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ নমুনা রেখেছেন চিকিৎসকরা।

ট্যাগ: জঙ্গি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমার গায়ের রঙ কালো’

পরবর্তী

পোস্টারে চলচ্চিত্রের ইতিহাস

পরবর্তী
পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’

পোস্টারে চলচ্চিত্রের ইতিহাস

নাট্যকারদের মিলনমেলায় কেক কাটার আগ মুহূর্ত।

নাট্যকারদের মিলনমেলা

সর্বশেষ

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

বক্স অফিসে বড় ধাক্কা খেলো যশের ‘টক্সিক’

আগস্ট ২৯, ২০২৬

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT