চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত মাঠে থাকবে ছাত্রলীগ

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৫:৫১ অপরাহ্ন ০১, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

জঙ্গিবাদের বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ-সমাবেশসহ চার দিনের কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ।চার দিনের কর্মসূচির অংশ হিসাবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন থেকে জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেয় সংগঠনটি ।

শনিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন শুরু হয়। শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদের পথে পা না বাড়ায় সেজন্য অভিভাবকদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানান ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা । ছাত্রসমাজের ভূমিকার গুরুত্বও তুলে ধরা হয় মানববন্ধনে।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘জঙ্গিবাদ শুধু বাংলাদেশেরই সমস্যা নয়, এটা একটি বৈশ্বিক সমস্যা। আজ সারা বিশ্বে জঙ্গিবাদ একটি আতংকের নাম। সেই আতঙ্ক বাংলাদেশেও বিরাজমান। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় মনোবল নিয়ে যেভাবে জঙ্গিবাদ নির্মুল করার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তা আজ সারা বিশ্বে প্রসংশনীয়। আমরা বাংলাদেশ ছাত্রলীগও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত এই বাংলার মাটিতে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দেব না। যেখানেই জঙ্গিবাদ সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে ছাত্রলীগ।

সোহাগ মনে করেন, আজ সারা বিশের নেতৃবৃন্দের উচিত এই জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে শেখ হাসিনার নেতৃত্বে সংগ্রাম চালিয়ে যাওয়া এবং লড়াই শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখা।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। কোনো সাম্প্রদায়িক শক্তির কাছে আপোষ করে না। তাই জঙ্গিবাদের ক্ষেত্রেও কোনো আপোষ নয়।

তিনি বলেন, যারা ধর্মের লেবাস গায়ে লাগিয়ে, ধর্মকে অসম্মানিত করে সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে ছাত্রসমাজ ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ তার দাঁত ভাঙ্গা জবাব দিবে। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত মাঠে থাকবে ছাত্রলীগ।

Reneta

এদিকে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত চার দিনের শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে মানবন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গেইট সংলগ্ন ঢাকা-আারিচা মহাসড়কের পাশে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিবাদবাংলাদেশ ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT