চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ দমনে সন্তানদের ওপর নজরদারি বাড়ান: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৭
বাংলাদেশ, লক্ষ্মীপুর
A A

ভবিষ্যতে আর কোনো ছেলে-মেয়ে যেনো জঙ্গিবাদের পথে না জড়াতে পারে সেজন্য সন্তানদের ওপর পিতা-মাতার আরো বেশি করে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরে আয়োজিত এক জনসভায় তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, ‘ছেলেমেয়েরা জঙ্গিবাদের পথে যাবে কেন? প্রতিটি এলাকার সবার কাছে আমার আহ্বান, আমাদের ছেলেমেয়েরা যেন জঙ্গিবাদের পথে না যায়, সেদিকে আপনাদের বিশেষভাবে সজাগ ও সচেতন দৃষ্টি থাকতে হবে।’

শিক্ষার্থীরা ঠিক মতো ক্লাসে আসছে কী না, তা নজরদারিতে রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন: জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কর্মসূচি আপনাদেরই ঠিক করতে হবে। দেখবেন ছেলেমেয়েরা ঠিকভাবে ক্লাসে আসছে কী না। দীর্ঘদিন না আসলে খোঁজ নিবেন।

প্রধানমন্ত্রী বলেন: দ্রুতই লক্ষ্মীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে দেয়া হবে। প্রতিটি জেলা ও উপজেলায় মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার গড়ে দেয়া হবে।

সেসব ইসলামিক কালচারাল সেন্টারে সঠিক ইসলামিক সংস্কৃতির চর্চা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Reneta

২৫ শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে ব্যবহার করার বিষয়ে তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস। এটা আমরা সংসদে পাস করেছি। এদিন পাকিস্তানিরা বাংলাদেশে যে হত্যা, খুন ও ধর্ষণের ঘটনা ঘটায় তার প্রতিবাদস্বরূপ এই দিনটি করা হয়েছে।

লক্ষ্মীপুরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমার কাছে আপনাদের কিছু চাইতে হবে না। আমি আসার সময় আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি জানি দেশের মানুষের কি দরকার। দেশের কোণা কোণা আমার চেনা।

আওয়ামী লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে। বিএনপি ক্ষমতায় আসে জনগণের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলতে। এতিম খানার জন্য টাকা আসলেও সেই টাকা তারা চুরি করে নিয়ে যায়। এতই লোভি তারা।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

https://youtu.be/92HhcoADRAw

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শততম টেস্টে জয় আছে তিন দেশের

পরবর্তী

রিয়াদ-কাণ্ড ভুলে সিরিজে ফিরতে চান মুশফিক

পরবর্তী
ফাইল ছবি

রিয়াদ-কাণ্ড ভুলে সিরিজে ফিরতে চান মুশফিক

শিশু হত্যা

হবিগঞ্জের ৪ শিশু হত্যা মামলা সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর

সর্বশেষ

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT