চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ ছাড়লে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা জঙ্গিবাদ থেকে ফিরে আসবে তাদের সবার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। ওরা যেন ঠিকভাবে নিজেদের জীবন আবার গুছিয়ে নিতে পারে সেজন্য সবাইকে সহায়তা করতে হবে। স্বাভাবিক জীবনে ফিরে এসে যে যা করতে চায়, সেই অনুযায়ী তাদের অর্থসহায়তা আইনী সহায়তা প্রদান করা হবে।

র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুর্মিটোলায় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এসময় র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সফলতার প্রশংসাও করেন।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ঠেকাতে র‌্যাব থেকে শুরু করে সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। আর সেই কাজ করতে গিয়ে অনেকে প্রাণও হারিয়েছেন। আমি তাদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানাই।

Banglabid

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দিতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা।

২০১৩-১৪ সালে বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশ যে শুধু জঙ্গিদের দ্বারাই সমস্যার মুখোমুখি হয়েছে তা নয়, আরো অনেকে সমস্যার সৃষ্টি করে। বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচিতে জঙ্গি ও সন্ত্রাসীরা উৎসাহিত হয়। এগুলো কোনো রাজনীতি হতে পারে না।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশী, মন্দিরের পুরোহিত, গীর্জার যাজক ও মসজিদের ইমাম হত্যাকাণ্ড সুপরিকল্পিত। কিন্তু ইসলাম কখনোই মানুষ হত্যার কথা বলে না। তাই মানুষ হত্যা করে হত্যা করলে কেউ জান্নাতে যাবে না, বরং জাহান্নামে যেতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবার আসছে ‘ডার্টি ড্যান্সিং’

পরবর্তী

বাঁশঝাড় উজাড় হওয়ার কারণে যেসব ক্ষতি হচ্ছে

পরবর্তী

বাঁশঝাড় উজাড় হওয়ার কারণে যেসব ক্ষতি হচ্ছে

তবুও ট্রাম্পের পক্ষে জেনার

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT