বিনোদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত উৎ​সব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত উৎ​সব

অণিমা রায়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবারই প্রথম আন্তর্জাতিক সংগীত উৎসব আয়োজন করছে। আগামী ২৮ ও ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই উৎ​সব আয়োজন করছে সংগীত বিভাগ। উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। আরও থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম ভুঁইয়া এবং স্পন্সর প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল। উৎসবে বিশেষ সম্মাননা দেওয়া হবে গত বছর একুশে পদক পাওয়া শাস্ত্রীয় সংগীতের শিল্পী ও শিক্ষক পন্ডিত অমরেশ রায় চৌধুরীকে।

উৎসবের আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অণিমা রায়।

উৎ​সবে গান করবেন শাহীন সামাদ, সাদি মহম্মদ, সুবীর নন্দী, শামা রহমান, লাইসা আহমেদ লিসা, সামিনা চৌধুরী, অণিমা রায়, চন্দনা মজুমদার ও শফি মন্ডল। থাকবেন ভারত, চীন ও ইন্দোনেশিয়া থেকে আমন্ত্রিত শিল্পীরা। আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরাও গান করবেন।

বিষয়:অণিমা রায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…