চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবার কাছে ভালো ও উল্লেখযোগ্য কাজের উদাহরণ হতে চাই’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে বললেন ড. অণিমা রায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ২৮, মে ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা চ্যানেল আই অনলাইনে. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ পেয়েছে নতুন নেতৃত্ব। খ্যাতিমান রবীন্দ্রসংগীতশিল্পী ও সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. অণিমা রায় তিন বছরের জন্য বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

আদেশে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(৩) ধারা অনুসারে কলা অনুষদের ডিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ড. অণিমা রায়কে সংগীত বিভাগের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২৯ মে থেকে এ আদেশ কার্যকর হবে।

Banglabid

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

দীর্ঘদিন ধরে সংগীত জগতে রবীন্দ্রসংগীতের ধারাকে নিজস্ব কণ্ঠে এবং গবেষণায় সমৃদ্ধ করে আসা ড. অণিমা রায় এই পদে আসীন হওয়ায় একাডেমিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে ইতিবাচক সাড়া পড়েছে। তার এই নিয়োগকে অনেকেই বিশ্ববিদ্যালয়ের সংগীত শিক্ষায় নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন। জানাচ্ছেন অভিনন্দনও।

নতুন দায়িত্ব নিয়ে কী ভাবছেন অণিমা? চ্যানেল আই অনলাইনকে বললেন,“যেহেতু আমরা সংগীত বিভাগ, সংগীতই আমাদের ভাষা। সুর ও বাণীর সমন্বয়ে যথাসম্ভব সংগীতের আবহকে আরো জাগ্রত করতে চাই।”

Reneta

এরআগেও একই বিভাগের দায়িত্ব পালন করেছেন অণিমা রায়। আবারও এই দায়িত্ব পেয়ে তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ সব সময় এগিয়ে যাওয়ার দলেই ছিলো। ছয় বছর আগে যে পরিবেশটা রেখে আমার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছিলো, সে সময় আমার মনে আছে- প্রথমবার জবিতে সংগীত উৎসব করেছিলাম দু দিনব্যাপী, তখন সেটা সমগ্র দেশে আলোড়ন ফেলেছিলো।”

নতুন দায়িত্ব নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে ড. অণিমা রায় বলেন,“এবারও এই দায়িত্ব পেয়ে আমার চেষ্টা থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগকে আলো জলমলে একটি বিভাগ করে তুলতে। এবং সবার কাছে যেন বিভাগটি দৃষ্টান্ত হয়ে থাকে, সেভাবেই কাজ করবো। মোট কথা, সংগীতাঙ্গনে সকলের কাছে ভালো ও উল্লেখযোগ্য কাজের উদাহরণ হতে চাই।”

ড. ঝুমুর আহমেদের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করছেন অণিমা রায়। শিক্ষকতা, গবেষণা ও শিল্পকর্মে তার অভিজ্ঞতা আগামী দিনগুলোতে বিভাগকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অণিমা রায়জবিলিড বিনোদনসংগীতসংগীত উৎসবসংগীত বিভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

এই জয় শুধু জয় নয়, বিশ্বের জন্যও বার্তা: তামিম

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT