ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রথম নারী উপাচার্য হতে যাচ্ছেন শান্তিশ্রী ধুলিপুড়ি পন্ডিত। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি।
মিস পন্ডিত বর্তমানে মহারাষ্ট্রের সাভিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কর্মরত আছেন।
৬৯ বছর বয়সী শান্তিশ্রী জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এলামনাই সদস্য এবং সেখান থেকেই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন।
দেশটির শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ তাকে আগামী ৫ বছরের জন্য উপাচার্য পদে নিযুক্ত করেছেন।
তিনি গোয়া বিশ্ববিশ্ববিদ্যালয় থেকে তার কর্মজীবন শুরু করেন ১৯৮৮ সালে। ১৯৯৩ সালে পুনে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তিনি দেশটির ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন(ইউজিসি) এবং ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সাইন্স রিসার্চ’র সদস্য।
এর আগে জগদিশ কুমার জওহরলাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন। তাকে গত সপ্তাহে ইউজিসি’র চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়।










