ছয় মাস কারাভোগের পর ছাড়া পেয়েছেন কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি সি এস কারনান।
আদালত অবমাননার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। এরপর তাকে কলকাতার প্রেসিডেন্সি জেলে রাখা হয়।
ভারতের প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আট বিচারপতিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে আলোচনায় এসেছিলেন এই বিচারপতি।
পরে আদালত অবমাননার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন সাত বিচারেপতির বেঞ্চ।
পলাতক থাকা অবস্থায় অবসরে যাওয়া এই বিচারপতিকে ২০ জুন গ্রেফতার করা হয়।







