চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় বছর পর মুক্ত হলেন হোসনি মুবারক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফিরেছেন। ছয় বছর ধরে বন্দী থাকার পর শুক্রবার মুক্তি পান তিনি। ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মিসরের সাবেক এই স্বৈরশাসক।

মুবারকের আইনজীবী ফারিদ আদ্দিব বলেছেন, হোসনি মুবারক মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলের একটি সামরিক হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে চলে গেছেন। সেখানে তিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সকালের খাবার খেয়েছেন। অসুস্থ থাকায় একটি সামরিক হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন তিনি।

এর আগে চলতি মাসের শুরুর দিকে মিসরের উচ্চ আদালত বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে মুবারককে খালাসের আদেশ দেন। ২০১১ সালে ইসলামি জাগরণের সময় মুবারকের পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে অন্তত ৮৪৬ জন বিক্ষোভকারী নিহত হন। পরে ক্ষমতাচ্যুত হন মুবারক। ওই বছরেরই এপ্রিলে তিনি বন্দী হন।

এর কয়েক মাস পর দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে তৎকালীন সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি। ফলে পুরো পরিস্থিতিই পাল্টে যায়। গ্রেপ্তার করা হয় মুরসিকে। এখন মুরসি কারাগারে থাকলেও মুক্তি পেলেন মুবারক।

এদিকে, আজ মুবারকের মুক্তি খবর প্রকাশিত হওয়ার রাজধানী কায়রোর মায়াদি এলাকায় হাতে তৈরি একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এর ফলে একজন নিহত ও দুই জন আহত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিসরস্বৈরশাসক
শেয়ারTweetPin

সর্বশেষ

সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল, বাড়ছে জনভোগান্তি

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT