অনুশীলন আর খেলার মাঠে দেখা হচ্ছে প্রায় সবসময়ই, আড্ডাও হয়। রমজান মাসে চারিদিকে ইফতার পার্টি আর নানা আয়োজনে টাইগাররাই বা বাদ যাবেন কেনো? সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ শুরুতে প্রস্তুতির অবসরে ইফতারের আয়োজনে মিলিত হয়েছিলেন ছয় টাইগার।
মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাশ এবং মুস্তাফিজুর রহমান একসঙ্গে ইফতার পর্ব শেষ করলেন। ইফতারের পাশাপাশি আড্ডা আর ছবি তোলার পর্ব।
সাকিবের রেস্তোরা ‘সাকিব’স ডাইন’এ শুক্রবার মিলিত হয়েছিলেন তারা। ইফতারের একপর্যায়ে ফতুল্লায় প্রস্তুতিমূলক ম্যাচ খেলা শেষে আল-আমিন এবং অনুশীলন ক্যাম্প থেকে নাসির হোসেন ও রুবেল হোসেন যোগ দেন তাদের সাথে।
ভক্তরাই বা বাদ যাবেন কেনো, ছবি শেয়ার হয়েছে সামাজিক গণমাধ্যম ফেসবুকে।
ভারত বধের পরে সামনে সাউথ আফ্রিকা সিরিজ, কঠোর প্রস্তুতির ফাঁকে এই আয়োজন হয়তো তাদের কিছুটা হলেও বাড়তি অনুপ্রেরণা যোগাবে।







