চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয়ের বিশ্বরেকর্ডে রোহিতকে টপকালেন গাপটিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার গাপটিলের রোমাঞ্চকর জয়, ব্যাট হাতে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচটা হতে পারত শুধুই মার্টিন গাপটিল-ময়। তিন রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার হতাশা আছে। তবে ৫০ বলে ৯৭ রানের যে ইনিংসটা খেলেছেন কিউই ওপেনার, চোখে লেগে থাকার মতো। সঙ্গে দুদলের ব্যাটসম্যানরা মিলে ৩১ ছক্কা হাঁকিয়ে ম্যাচ শুধু গাপটিলের থাকতে দেননি! অবশ্য নিউজিল্যান্ডই জিতেছে। সঙ্গে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের মালিক বনে গেছেন গাপটিল।

ডানেডিনে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৪ রানের জয় তুলেছে নিউজিল্যান্ড। নির্ধারিত ওভারে ৭ উইকেটে স্বাগতিকরা জমায় ২১৯ রান। জবাব দিতে নেমে ৮ উইকেটে ২১৫ রান পর্যন্ত যায় অস্ট্রেলিয়া।

এদিন ৫০ বলে ৯৭ রানের ইনিংস খেলা গাপটিল আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের আসনে বসেছেন। কিউই ওপেনার ৬ চার ও ৮ ছক্কায় ইনিংস সাজিয়েছেন।

যা দিয়ে টপকে গেছেন শীর্ষে থাকা রোহিত শর্মাকে। ৯২ ইনিংসে ১৩২ ছয় নিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে শীর্ষে এখন গাপটিল। ১০০ ইনিংসে ১২৭ ছয়ে দুইয়ে ভারতের রোহিত।

আন্তর্জাতিক অঙ্গনে ছোট ফরম্যাটের ক্রিকেটে ছয়ের শতক আছে আরও তিনটি। ৯৪ ইনিংসে ১১৩ ছয় ইংল্যান্ডে ইয়ন মরগানের, ৬২ ইনিংসে ১০৭ ছয় কিউই কলিন মুনরোর এবং ৫৪ ইনিংসে ১০৫ ছয় টি-টুয়েন্টির ফেরিওয়ালা ক্যারিবীয় ব্যাটিংদানব ক্রিস গেইলের।

ইউনিভার্সিটি ওভালে গাপটিলের দিনে উইলিয়ামসন ২ চার ৩ ছয়ে ৩৫ বলে ৫৩ রান করেছেন। জেমস নিশাম এক চার ও ৬ ছক্কায় অপরাজিত থাকেন ১৬ বলে ৪৬ রানে।

জবাব দিতে নেমে অজিদের প্রতিরোধের সময় মার্কাস স্টয়নিস ও ড্যানিয়েল সামস ঝড় তুলেছেন। সপ্তম উইকেটে দুজনে ৩৭ বলে ৯২ রান যোগ করেন। সপ্তম উইকেটে যা টি-টুয়েন্টির বিশ্বরেকর্ড।

স্টয়নিস ৩৭ বলে ৭২ তুলেছেন, ৭ চার ও ৫ ছক্কায় সাজানো তাণ্ডব তার। সামস ফেরেন ২ চার ও ৪ ছয়ে ১৫ বলে ৪১ তুলে।

আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ৩২টি। ঘটেছে দুবার। তার থেকে এক ছক্কা কম দেখেছে ডানেডিনের এই ম্যাচ। ৩১ ছক্কার ঘটনাও ঘটল দুবার।

ট্যাগ: গাপটিলরেকর্ডরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনসনের ভ্যাকসিন ১ ডোজই কার্যকর

পরবর্তী

আন্তর্জাতিক শরণার্থী আইন সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশের আরিফ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক শরণার্থী আইন সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশের আরিফ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সঙ্গে তাল মেলাতে সর্বোচ্চ শিক্ষা-প্রশিক্ষণ নিতে প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের বন্যা: তীব্র কাদাপানির স্রোতে বাড়িতে আটকা পরিবার, যেভাবে উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন সেনার সহযোগী আফগান পরিবারগুলোকে আফ্রিকায় পাঠাল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্বস্তি, ট্রাম্পের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিল আদালত

আগস্ট ৩০, ২০২৬

নয়বারের শিরোপা জয়ীদের থামিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT