চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছোট কাকু ফুলের মত শৈশবের মানসিক পরিচর্যা করে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ন ০৮, জুন ২০১৮
বিনোদন
A A
ছোট কাকু ক্লাব থেকে সুবিধাবঞ্চিতদের সহায়তা করছেন কণা রেজা। আছেন নাসিরউদ্দিন ইউসুফ ও মিম মানতাসা

ছোট কাকু ক্লাব থেকে সুবিধাবঞ্চিতদের সহায়তা করছেন কণা রেজা। আছেন নাসিরউদ্দিন ইউসুফ ও মিম মানতাসা

‘ছোটকাকু ফুলের মত শৈশবের মানসিক পরিচর্যা করে। বিটিভির বাইরে ছোটদের অনুষ্ঠানের ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে চ্যানেল আইয়ের শিশুতোষ গোয়েন্দা সিরিয়াল ‘ছোট কাকু’। সুবিধাবঞ্চিত মানুষের বা ছোটদের জন্য অনুপ্রেরণাদায়ী চরিত্রে আমাদের চারপাশে সমস্যাগুলোর সমাধানে রয়েছেন ‘ছোট কাকু’। যারা কোন প্রাপ্তির অপেক্ষা না করে সমাজের সমস্যা সমাধানে এগিয়ে যান তারাই ‘ছোট কাকু’।’

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর তার অনবদ্য সৃষ্টি ‘ছোটকাকু’ সিরিজের ৩২টি বই প্রকাশ করেছেন। এর মধ্যে আফজাল হোসেন এ ধারাবাহিক গ্রন্থ থেকে ৯ টি টেলিভিশন সিরিজ নির্মাণ করেছেন। বাকিগুলো ধারাবাহিকভাবে নির্মাণের প্রস্তুতি চলছে। সেই ‘ছোট কাকু’ বাস্তবেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে চলছেন গত কয়েক বছরের দুই ঈদে।

৮ জুন চ্যানেল আই ভবনে সুবিধা বঞ্চিতদের মাঝে সেমাই, চিনি ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করে ‘ছোট কাকু ক্লাব’। বিতরণ অনুষ্ঠানে উপরের কথাগুলো বলেছেন বক্তারা। এ বছর অনুষ্ঠানে উপস্থিত থেকে সুবিধা বঞ্চিতদের হাতে পণ্যসামগ্রী তুলে দেন, মোস্তফা জামান আব্বাসী, ড. ইনামুল হক, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, নারী উদ্যাক্তা কণা রেজা, জিয়াউল হক কিসলু, আহসানুল হক মিনু, ছোট কাকু সিরিজের চরিত্র শরীফ সিঙ্গাপুরী খ্যাত তানভীর হোসেন প্রবাল, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, কণ্ঠশিল্পী দিঠি, কোনাল, লাক্স সুপারস্টার ২০১৮ মিম মানতাসা, ছোট কাকু ক্লাবের পরিচালক এবং চ্যানেল আইয়ের অনুষ্ঠান প্রধান ছড়াকার আমীরুল ইসলাম প্রমুখ।

বিতরণ অনুষ্ঠানে ছোটকাকু সম্পর্কে উপস্থিত সকলে নিজস্ব অনুভূতি প্রকাশ করেন। এ সময় মোস্তফা জামান আব্বাসী বলেন ‘আমার ছোট কাকু হওয়ার খুবই ইচ্ছে, আমাকে কী এ সিরিজের কোনো চরিত্রে অন্তর্ভূক্ত করা যায় না?’

নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, সামাজিক সংকটের এ সময়ে শিশুদের উপযোগী এমন ধারাবাহিকের বড় বেশি প্রয়োজন। নারী উদ্যোক্তা কণা রেজা বলেন, কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের সন্তান লেখক ফরিদুর রেজা সাগর নিজে এখনও একজন বিরাট শিশু। তা না হলে তার পক্ষে এটি লেখা সম্ভব হতোনা। আরো অনেক বছর ধরে তিনি ‘ছোট কাকু’ লিখবেন বলে আমি বিশ্বাস করি।

এসময় উপিস্থিত ছিলেন চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার-২০১৮ বিজয়ী মিম মানতাসা এবং ছিলেন ‘ছোট কাকু’ সিরিজের স্রষ্টা ফরিদুর রেজা সাগর। উপস্থিত অতিথিরা ‘ছোট কাকু’ সিরিজের স্রষ্টা ফরিদুর রেজা সাগরের প্রতি অনুরোধ রাখেন তিনি যেন সব সময় ছোটদের কথা চিন্তা করে এ সিরিজটি লেখা চালিয়ে যান।

Reneta

এবারের ঈদে ছোট কাকু নারায়ণগঞ্জে থাকছেন ৭দিন ধরে। না জেনে নারায়ণগঞ্জ চলে গিয়েছেন ‘ছোট কাকু’। আর ‘ছোট কাকু’ যেখানে সেখানে বিপদ থাকবেনা তা কি করে হয়। যে কোন বিপদ পরিস্থিতিতে ছোট কাকুর সাহসী এবং বুদ্ধিদীপ্ত ভূমিকা  সব ঝামেলা থেকে বাঁচায় সবাইকে। গত চার বছরের ঈদগুলোতে ছোট কাকু বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় নানারকমের ঝামেলায় পড়েছেন। বেরিয়েও এসেছেন সেসব ঝামেলা থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনকণা রেজাছোট কাকুফরিদুর রেজা সাগরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT