ফুটবল

ছোট্ট ‘এমবাপে’ ইস্যুতে বলতে চান না বেনজেমা

রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড়ের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড়ের মধ্যে ম্যাচের সময় আলোচনা চলছে, যেখানে আবেগপ্রবণ পরিবেশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন উড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন কাইলিয়ান এমবাপে। ফ্রেঞ্চম্যানের দলবদলের এই গরম খবরটিও করিম বেনজেমার কাছে একটি ‘ছোট্ট’ ইস্যু। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে তাই ‘এমবাপে’ ইস্যুতে বলতে চান না রিয়াল মাদ্রিদের অধিনায়ক।

রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান ও প্যারিসের ক্লাবে এমবাপের থাকার সিদ্ধান্তে খোলাখুলি কথা বলতে চাননি ফরাসি তারকা ফরোয়ার্ড। লিভারপুলের বিপক্ষে ২৯ মে ইউরোপ সেরার লড়াইয়ে পুরোপুরি মনোনিবেশ করেছেন তিনি।

পিএসজি স্ট্রাইকার ও জাতীয় দলের সতীর্থ এমবাপের ভবিষ্যত নিয়ে আলোচনা করার মুহূর্ত এটি নয়, জানিয়ে বেনজেমা বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এমবাপের এই ছোট ইস্যুগুলো নিয়ে কথা বলার সময় এটি নয়।’

তবে জাতীয় দলের সতীর্থর দলবদলের ইস্যুতে রাগ করেনি বেনজেমা, ‘আসলে কথা বলতে যাচ্ছি না। আমি রেগে নেই। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আমার পুরো দৃষ্টি। অন্যান্য জিনিস শোনার চেয়ে এটি করা আরও গুরুত্বপূর্ণ।’

কদিন আগে, রিয়াল মাদ্রিদ নাকি পিএসজি দোলাচল উড়িয়ে বর্তমান ক্লাবের সঙ্গেই চুক্তি বাড়িয়ে নিয়েছেন এমবাপে। ২০২৫ সাল পর্যন্ত নিজ শহর প্যারিসেই থাকছেন তিনি। ফলে তাকে দলে টানার রেসে থাকা রিয়াল মাদ্রিদকে আরও একবার হতাশ থাকতে হল।

বিষয়:কিলিয়ান এমবাপে চ্যাম্পিয়ন্স লিগ বেনজেমা রিয়াল মাদ্রিদ লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…