চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোটবেলার জন্মদিন মিস করেন হাবিবুল বাশার

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৩:৩৬ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সফলতম টেস্ট ব্যাটসম্যান হাবিবুল বাশার পরিচিত ‘মিস্টার ফিফটি’ নামে। আজ সেই ‘মিস্টার ফিফটি’র’ জন্মদিন।

৪৩ বছর বয়সে পা দেয়া হাসস্যজ্জ্বল বাশার ছোটবেলার জন্মদিনকে এখনো খুব মিস করেন। বলেন, ছোটবেলায় জন্মদিনের অপেক্ষায় থাকতাম এবং জন্মদিনে কি কি করা হবে তার একটা লিস্ট করে ফেলতাম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক বাশার চ্যানেল আই অনলাইকে বলেন, এবারের জন্মদিনে রাত ১২টা ১ মিনিটে আমার স্ত্রী শাওন ও দুই ছেলে তানজিম এবং তাজিম আমাকে শুভেচ্ছা জানিয়েছে। 

 ক্রিকেট বোর্ডের এতো বড় দায়িত্বের জায়গা থেকে এখন আর সেভাবে জন্মদিন পালন করি না। জন্মদিনেও অফিস করছি। সন্ধ্যায়  পরিবারের সবাইকে নিয়ে বাইরে ডিনার করতে যাবো।

ক্রিকেট খেলা অবস্থায় কীভাবে জন্মদিন পালন করতেন এমন প্রশ্নে সুমন বলেন, “খেলার সময় আমরা সব টিমমেটরা মিলে ছোটোখাটো পার্টি করতাম। কেক কাটা হতো। অনেক মজা করতাম। এই ছোটো ছোটো মজাগুলো এখন খুব মনে পড়ে। এখন জন্মদিন আসলে মজার চেয়ে বেশি মনে হয় জীবন থেকে একটি বছর কমে গেলো।”

হাসের মাংস ভুনা, ভুনা খিচুড়ি হাবিবুল বাশার পছন্দ করলেও মায়ের হাতে সব খাবারই খুব ভালোবাসেন তিনি। তবে জন্মদিনে মায়ের হাতে গরুর মাংস খাওয়ার আবদার করতেন হাবিবুল বাশার। 

Reneta

বাংলাদেশের ক্রিকেটকে নিজের হাতে আকৃতি দিয়েছেন, দ্রাবিড়-লারাদের সময়ে সাহস দেখিয়ে হাসি মুখে নামতেন টস করতে। বর্তমান ক্রিকেটারদের নিয়ে তার স্বপ্ন আকাশছোঁয়া। তিনি বলেন, “আমরা যখন খেলতাম তখন আমাদের চিন্তা ছিলো মাঠে ভালো খেলা। কিন্তু আজ বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে আমি স্বপ্ন দেখি বাংলার টাইগাররা পরের ওয়ার্ল্ডকাপ নিজেদের ঘরে নিয়ে আসবে।”

বর্তমানে যেসব ক্রিকেটারা বেরিয়ে আসছে তাদেরকে নিয়ে হাবিবুল বাশার বলেন, ভালো তিন ধরনের সাধারণ, ভালো ও খুব ভালো। এখন যারা খেলেছে তারা খুব ভালো। ভবিষ্যতে ওরা আরো ভালো খেলবে এই প্রত্যাশা সবসময়।   

১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৫০টি টেস্ট ম্যাচ খেলেছেন, ওয়ানডে খেলেছেন ১১১টি। দুই ফরম্যাটে রান যথাক্রমে ৩০২৬ ও ২১৬৮। ৩৮টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে ৩টি আন্তর্জাতিক শতক।

এই সফল ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমসহ বর্তমান ও সাবেক ক্রিকেটার এবং ভক্তরা।   

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটারহাবিবুল বাশার
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT