চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলে নিয়ে ঘরে ফিরলেন নুসরাত, সফরসঙ্গী যশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২১
বিনোদন
A A

দীর্ঘ অপেক্ষার পর গত বৃহস্পতিবার ছেলের মা হয়েছেন নুসরাত জাহান। সদ্যজাতকে নিয়ে হাসপাতালেই কাটিয়েছেন এই তারকা সাংসদ। কিন্তু সোমবার দুপুরে ছেলে ঈশানকে নিয়ে ঘরে ফিরেছেন তিনি। এসময় সফর সঙ্গী হিসেবে দেখা গেছে নুসরাতের প্রেমিক ও অভিনেতা যশ দাশগুপ্তকে।

এদিন নুসরাত ও তার সদ্যজাতকে আনতে কলকাতার পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালে পৌঁছান যশ। তার হাত ধরেই ছেলেকে নিয়ে বাড়ির পথে রওনা দেন নুসরাত।

প্রথমে শোনা যায়, রবিবারই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন নুসরাত, তবে নায়িকার চিকিত্সক জানিয়েছিলেন, নতুন মা সন্তানকে লালন-পালনের নির্দিষ্ট কিছু খুঁটিনাটি আরও ভালোভাবে জেনে নিতে চাইছিলেন সেই কারণেই নুসরাত নিজে আরও কিছুটা সময় থাকতে চেয়েছিলেন হাসপাতালে। এদিন নুসরাতের সন্তানের বেশ কিছু পরীক্ষা করা হয়, সমস্ত রিপোর্ট স্বাভাবিক আসে।

মা ও সন্তান একেবারে সুস্থ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই সোমবার দুপুরে বাড়ি ফিরলেন নুসরাত জাহান।

জন্মের সময় ঈশানের ওজন ছিল প্রায় ২.৯ কিলোগ্রাম। বুধবার রাতে বালিগঞ্জের বাড়ি থেকে বান্ধবীকে নিজে ড্রাইভ করে পার্ক স্ট্রিটের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন যশ। তারপর থেকে টানা আড়াই দিন নুসরাতের পাশেই ছিলেন যশ।

যশ ও নিজের নামের সঙ্গে মিলিয়ে নুসরাত ছেলের নাম রেখেছেন ঈশান (Yishaan)। যদিও হাসপাতালের কাগজে ছেলের পরিচয় হিসেবে নিজের নামই উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতাটলিউডনায়কনুসরাতনুসরাত জাহাননেত্রীপ্রেমিকযশসাংসদসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদ রানায় মুগ্ধ সিমন্স

মে ৬, ২০২৬

মুশফিকের কাছে সব টেস্টই সমান গুরুত্বপূর্ণ

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে সমঝোতার দ্বারপ্রান্তে

মে ৬, ২০২৬

ট্রেন্ডিং শীর্ষে ‘রকস্টার’, সমালোচকও মুগ্ধ!

মে ৬, ২০২৬

বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা: সংকট, বৈষম্য ও সম্ভাবনার সন্ধিক্ষণ

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT