বিনোদন

ছেলের মা আলিয়া!

ছেলের মা আলিয়া!

ছেলের মা হয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট। ভাট বংশের নতুন এই সদস্যের নাম রাখা হয়েছে অ্যাডওয়ার্ড ভাট। আলিয়াকে নাকি ছেলের থেকে আলাদাই করা যাচ্ছে না। সারাক্ষণই একসঙ্গে সময় কাটাচ্ছেন মা-ছেলে। ছেলের নামে টুইটারে অ্যাকাউন্টও খুলেছেন মা আলিয়া ভাট। আলিয়ার ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটেও আলিয়ার পাশে অ্যাডওয়ার্ডকে দেখা যাচ্ছে প্রায়ই।

মানুষ নয়, অ্যাডওয়ার্ড একটি বিড়ালের নাম। গত মাসেই আলিয়ার ২৪তম জন্মদিন পালিত হলো। নিজের জন্মদিনে আলিয়া নিজেকেই উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিড়াল প্রীতি থাকার কারণে জন্মদিনের উপহার হিসেবে নিজেকে বিড়াল উপহার দিয়েছেন আলিয়া। পরিবারের নতুন এই সদস্যের নাম রেখেছেন অ্যাডওয়ার্ড ভাট। অ্যাডওয়ার্ড ভাটের নামে খোলা টুইটার অ্যাকাউন্টে তার পরিচয় দেয়া হয়েছে ‘আলিয়ার ছোট্ট ছেলে’।

আলিয়ার সর্বশেষ ছবি ‘বদরিনাথ কি দুলহানিয়া’ ছবিটি শত কোটির মাইল ফলক অতিক্রম করেছে। এবার শাহরুখের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া। আনন্দ এল রাইয়ের যে ছবিতে শাহরুখ বামনের চরিত্রে অভিনয় করবেন, সেই ছবির নায়িকাই হতে যাচ্ছেন আলিয়া। ছবির নাম এখনো ঠিক করা হয়নি। ছবির আরেক নায়িকা ক্যাটরিনা কাইফ। আগামী মাসেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। তাই আপাতত এই অবসর তিনি অ্যাডওয়ার্ডের সাথে কাটাচ্ছেন। টাইমস অব ইন্ডিয়া।

অ্যাডওয়ার্ডকে জন্মদিনের উপহার হিসেবে নিয়েছেন আলিয়া
অ্যাডওয়ার্ডকে জন্মদিনের উপহার হিসেবে নিয়েছেন আলিয়া
অ্যাডওয়ার্ড ভাটের নামে খোলা হয়েছে টুইটার অ্যাকাউন্ট
অ্যাডওয়ার্ড ভাটের নামে খোলা হয়েছে টুইটার অ্যাকাউন্ট
সারাক্ষণই একসঙ্গে সময় কাটাচ্ছেন আলিয়া-অ্যাডওয়ার্ড
সারাক্ষণই একসঙ্গে সময় কাটাচ্ছেন আলিয়া-অ্যাডওয়ার্ড
বিষয়:আলিয়া ভাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…