বিনোদন

ছেলের বউ ‘আনন্দে আছে’, জানালেন শাশুড়ি

তিনজন ব্যক্তি পারিবারিক অনুষ্ঠানে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ও দুইজন নারী পারিবারিক অনুষ্ঠানে সাজগোজ করে হাসিমুখে ছবি তুলছেন, পেছনে গাছের পাতা ও ফুলের সাজসজ্জা।. Channel i News – চ্যানেল আই নিউজ

করণ জোহরের জন্মদিনের পার্টিতে রণবীর কাপুর, নীতু সিং এলেও আসেননি আলিয়া ভাট। এতে অনেকের মনেই প্রশ্ন, ‘আলিয়া কোথায়!’ একই প্রশ্ন করা হয়েছিল নীতু সিংকেও।

নীতু সিং-কে আলিয়া ভাট প্রসঙ্গে জিজ্ঞেস করেন পাপারাজ্জিরা। উত্তরে নীতু সিং বলেন, ‘ও অনেক ভালো আছে। আনন্দে আছে।’ নীতুর এই আন্তরিক উত্তর ভক্তদের মন জিতে নিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশংসা করছেন নীতু সিংয়ের।

আলিয়া বর্তমানে হলিউডের ছবি ‘হার্ট অব স্টোন’-এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এটিই হলিউডে তার প্রথম ছবি। ছবিতে তার সঙ্গে আরও থাকছেন গাল গাদোত ও জ্যামি ডরনান।

দীর্ঘ ৫ বছর প্রেমের পরে ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছেন আলিয়া-রণবীর। এই বিয়েতে উপস্থিত ছিলেন বর-কনের পরিবার ও কাছের বন্ধুরা।

বিষয়:আলিয়া ভাট করণ জোহর নীতু সিং রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…