তারকাকথন

ছেলের জন্মদিনে ওমর সানি

ছেলের জন্মদিনে ওমর সানি

ঢালিউড দম্পতি ওমর সানি ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিনের অাজ জন্মদিন। তবে ফারদিন এবারের জন্মদিনটি বাবা মায়ের সঙ্গে উদযাপন করতে পারছে না।  তার কারণ বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন। সেখানে ফিল্ম কানেকশন ফিল্ম ইনস্টিটিউটে তিন বছর মেয়াদি ব্যাচেলর কোর্স করছেন।

ছেলের জন্মদিনে একসময়ের সুপারহিট নায়ক ওমর সানি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। এবং ছেলেন জন্য তার ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।ছেলের জন্মদিনে ওমর সানিফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন: “আমার ছেলে ফারদিন বর্তমানে লস এঞ্জেলস (USA) এ আছেন। আপনারা অনেকেই জানেন না, ফারদিনের আজ ২০ বছর পূূর্ণ হলো। আপনারা দোয়া করবেন, ফারদিন যেন মানুষের মতো মানুষ হয়। আমি আর মৌসুমী দোয়া চাই, ফারদিনের জন্য আপনাদের কাছে। (শুভ জন্মদিন ফারদিন)”

ছেলের জন্মদিনে ওমর সানি

 

বিষয়:ওমর সানী ঢালিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…