চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেমেয়ে দেশে ফিরলে এন্ড্রু কিশোরের শেষকৃত্যের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২০
- সেমি লিড, বিনোদন
A A

যে কণ্ঠ শাসন করেছে বাংলা গানের ভুবন, তা আজ নিশ্চুপ! বাংলা গানের রাজপুত্র এন্ড্রু কিশোরের বিদায় মেনে নিতে পারছেন না দেশের অগনিত মানুষ। তাঁর মৃত্যুর খবর শোনে রাজশাহীতে বোনের বাড়িতে ভিড় করছে শত শত ভক্ত অনুরাগী।

লোক সমাগম ঠেকাতে রীতিমত হিমশিম খাচ্ছে তাঁর পরিবার। সোমবার রাতে এমনটাই জানাচ্ছিলেন এন্ড্রু কিশোরের বোন জামাতা প্যাট্রিক বিপুল বিশ্বাস।

এন্ড্রু কিশোরের শেষকৃত্য নিয়ে জানতে চাইলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এন্ড্রু কিশোরের ছেলে মেয়ে থাকেন অস্ট্রেলিয়াতে। তারা খবর শুনে রওনা দেয়ার চেষ্টা করছেন। টিকেট পেয়ে গেলে রাতেই রওনা দিবেন। বাংলাদেশে তারা পৌঁছালে এরপর শেষকৃত্য নিয়ে সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, ছেলে-মেয়ে দেশে পৌঁছানো না পর্যন্ত এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের হিমঘরে রাখা হবে। আর এতে দুই তিন দিন লেগে যেতে পারেও বলেও জানান পরিবারের এই সদস্য।

সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তাঁর শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়। কয়েক মাস ধরে সেখানে তার চিকিৎসা চলে। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসায় শিল্পীকে সহায়তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

সিঙ্গাপুরের চিকিৎসা শুরুর কয়েক মাস তাঁর অবস্থা কিছু ভালো হলেও শেষ দিকে এসে আবার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে করোনার এই সংকট সময়ের মধ্যেই গেল মাসের ১১ তারিখ ঢাকায় ফেরেন তিনি।

এরপর ২০ জুন থেকে বোন শিখা বিশ্বাসের সঙ্গে জন্মস্থান রাজশাহীতে থাকতে শুরু করেন এন্ড্রু কিশোর। সেখানেই তাঁর মৃত্যু হয়।

জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙের ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার বাবার মুখে, আমার সারা দেহ, আমার বুকের মধ্যেখানে, তুমি আমার জীবন, ভেঙ্গেছে পিঞ্জর, ওগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও, তুমি মোর জীবনের ভাবনা, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে, তোমায় দেখলে মনে হয়, কিছু কিছু মানুষের জীবনে কি যাদু করিলার মতো অসংখ্য বাংলা গান উপহার দিয়েছেন তিনি। গান গেয়ে জীবনে মোট আটবার পেয়েছেন জাতীয় পুরস্কার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এন্ড্রু কিশোরগানজীবন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশের পরিস্থিতি নিয়ে জন হপকিন্সের সুখবর

পরবর্তী

বেসরকারি হাসপাতালের মাত্রাতিরিক্ত ফি’র অভিযোগ দুদককে নিষ্পত্তির নির্দেশ

পরবর্তী

বেসরকারি হাসপাতালের মাত্রাতিরিক্ত ফি'র অভিযোগ দুদককে নিষ্পত্তির নির্দেশ

‘এন্ড্রু দা আমার জন্য যা করেছেন, তা আর কারো জন্য হয়তো করেননি’

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT