চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসরকারি হাসপাতালের মাত্রাতিরিক্ত ফি’র অভিযোগ দুদককে নিষ্পত্তির নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২০
- সেমি লিড, আদালত
A A

বেসরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে মাত্রাতিরিক্ত বা অযৌক্তিক ফি আদায়ের বিষয়ে ভুক্তভোগী ব্যক্তি দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করতে পারবেন এবং সেই অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দেশে করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে স্বাস্থ্য সেবার নানা অসংগতি তুলে ধরে করা কয়েকটি রিটের ওপর দেয়া আদেশের ধারাবাহিকতায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

এছাড়া আজ আদালত তার আদেশে চিকিৎসা না দিয়ে রোগী ফেরত বিষয়ক অভিযোগ তদন্ত করে ২১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ভুক্তভোগী ব্যক্তিরা যাতে চিকিৎসা-সম্পর্কিত অভিযোগ অনলাইনের মাধ্যমে জানাতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

Banglabid

এছাড়া আজকের আদেশে আদালত অক্সিজেন সিলিন্ডারের দাম ১০ কার্যদিবসের মধ্যে নির্ধারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে হাইকোর্ট তার আদেশে বলেছেন, ক্যানসার ও কিডনি সমস্যার মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ৩৬/৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করে রিপোর্ট সরবরাহ করতে হবে।

আজ রিটের পক্ষে ভার্চুয়াল শুনানিতে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক, অ্যাডভোকেট ইয়াদিয়া জামান, ব্যারিস্টার এহসানুর রহমান, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Reneta

এর আগে স্বাস্থ্য সেবার নানা অসংগতি তুলে ধরে করা রিটগুলোর শুনানি নিয়ে গত ১৫ জুন ১১ দফা নির্দেশনা দিয়ে আদেশ দেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষ সে আদেশ স্থাগিত চাইলে গত ১৬ জুন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের দেয়া ১১টি নির্দেশনার মধ্যে ৩টি বহাল রেখে ৮টি নির্দেশনা স্থগিত করেন। হাইকোর্টের দেয়া যে আদেশগুলো বহাল থাকে সেগুলো হচ্ছে: –

১) স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক (সরকারি ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে সাধারণ রোগীদের চিকিৎসায় গত ১১ মে জারীকৃত দুটি নির্দেশনা এবং ৫০ শয্যা বা তার বেশি শয্যা বিশিষ্ট সরকারি-বেসরকারি হাসপতালে কোভিড ও সাধারণ রোগীদের চিকিৎসার গত ২৪ মে জারীকৃত আরেকটি নির্দেশনা) যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা, সে বিষয়ে একটি প্রতিবেদন ৩০ জুনের মধ্যে আদালতে দাখিল করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি নির্দেশ।

২) আইসিইউ’তে চিকিৎসাধীন কোভিড-১৯ রােগীর চিকিৎসার ক্ষেত্রে বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকসমূহ যাতে মাত্রাতিরিক্ত বা অযৌক্তিক ফি আদায় না করতে পারে সে বিষয়ে মনিটরিং এর ব্যবস্থা করার নির্দেশ।

৩) অক্সিজেন সিলিন্ডারের খুচরা মূল্য এবং রিফিলিংয়ের মূল্য নির্ধারণ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ। এছাড়া খুচরা বিক্রেতাদের সিলিন্ডারের নির্ধারিত মূল্য প্রতিষ্ঠান বা দোকানে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। কৃত্রিম সংকটরােধে চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং রোগীর পরিচয়পত্র ব্যতিত অক্সিজেন সিলিন্ডারের খুচরা বিক্রয় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে। আর অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ও বিক্রয় ব্যবস্থা মনিটরিং জোরদার করতে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হল।

আপিল বিভাগের চেম্বার আদালতে বহাল থাকা হাইকোর্টের আদেশ অনুযায়ী গত ৩০ জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে আদালতে প্রতিবেদন দাখিল করেন। যেখানে বলা হয়, ‘রোগীদের চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত না করার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’

এরপর এই প্রতিবেদন এবং পৃথক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে আজ হাইকোর্ট নির্দেশনাসহ আদেশ দিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুদকবেসরকারি হাসপাতালভার্চুয়াল হাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছেলেমেয়ে দেশে ফিরলে এন্ড্রু কিশোরের শেষকৃত্যের সিদ্ধান্ত

পরবর্তী

‘এন্ড্রু দা আমার জন্য যা করেছেন, তা আর কারো জন্য হয়তো করেননি’

পরবর্তী

‘এন্ড্রু দা আমার জন্য যা করেছেন, তা আর কারো জন্য হয়তো করেননি’

ফেসবুক পেজে ইয়াবা ও নিষিদ্ধ যৌন পণ্য বিক্রি, গ্রেপ্তার ৩

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT