বিনোদন

ছেলেকে নিয়ে প্রথমবার দেশের বাইরে জাহান

পরিবারের সঙ্গে একটি ছবি, যেখানে মা, বাবা ও ছেলে রয়েছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারের সদস্যরা একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন, যেখানে মা, বাবা ও ছেলে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্ত্রী রুদাবা মহসিন ও একমাত্র পুত্র কিনানসিহ পরিবারের সব সদস্যকে নিয়ে এক সপ্তাহের নেপাল সফরে যাচ্ছেন অল্টারনেটিভ রক ব্যান্ড ‘ব্ল্যাক’ এর গিটারিস্ট জাহান। আজ ঢাকা ছাড়বেন জাহান।

একমাত্র ছেলে কিনানের বয়স তিন। মুশফিক জাহান চ্যানেল আই অনলাইনকে জানান, প্রতিবারই এই সময়টাতে পরিবারসহ ঘোরার চেষ্টা করি। গতবার কক্সবাজার গিয়েছিলাম। কিনানকে নিয়ে দেশের বাইরে যাওয়া হয়নি। প্রথমবার ওকে নিয়ে বের হচ্ছি বিদেশ ভ্রমণে। তাই আনন্দের পরিমাণটাও বেশি।

২০১১ সালের ১ মার্চ বিশ্ববিদ্যালেয় জীবনের সহপাঠী রুদাবা মহসিনকে বিয়ে করেন জাহান। ব্যান্ডের বাইরে জাহান বর্তমানে একটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। অন্যদিকে স্ত্রী রুদাবা মহসিন শিশুদের সুকুমার বৃত্তি চর্চা বিষয়ক একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে রয়েছেন। শিশুদের ছবি আঁকা, গান এবং গিটার শেখানো হয় সেখানে।

বিষয়:ব্ল্যাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…