বিনোদন

ছুরিকাঘাতের শিকার ‘গানস অ্যান্ড রোজেস’-এর সাবেক ড্রামার

ছুরিকাঘাতের শিকার ‘গানস অ্যান্ড রোজেস’-এর সাবেক ড্রামার

ছুরিকাঘাতের শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন ব্যান্ড ‘গানস অ্যান্ড রোজেস’-এর সাবেক ড্রামার স্টিভেন অ্যাডলার।

মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের সূরে খবর, নিজ বাড়িতে দুর্বৃত্তদের দ্বারা ছুরিকাঘাতের শিকার হন স্টিভেন। পরে ৫৪ বছর বয়সী স্টিভেনকে বৃহস্পতিবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও বর্তমানে তিনি আশংকামুক্ত রয়েছেন।

পুলিশ ঘটনার সাথে জড়িতদের খুঁজছেন। তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

অন্যদিকে বেশ কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, ছুরিকাঘাতে অন্য কেউ যুক্ত ছিলো না। হয়তো স্টিভেন নিজেই নিজেকে আহত করেছেন।

১৯৯০ সালে প্রবল মাত্রায় হেরোইন আসক্তির কারণে ‘গানস অ্যান্ড রোজেস’ ব্যান্ড থেকে বহিস্কার করা হয়েছিল স্টিভেনকে। পরবর্তীতে ২০১২ সালে তিনি ‘রক অ্যান রোল’ ব্যান্ডের সাথে যুক্ত হয়ে অনেক বিখ্যাত হয়ে যান।

বিষয়:ড্রামার রক এন্ড রোল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…