জনপদ

ছুটি শেষে ফিরছে মানুষ, যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে প্রায় দুই কোটি টোল আদায়

ঢাকায় যানবাহনের চাপ, যাত্রীরা বাসে উঠার জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ব্যস্ত রাস্তায় বিভিন্ন যানবাহন ও যাত্রীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ ও পহেলা বৈশাখের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এ সময়ে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় করা হয়েছে প্রায় দুই কোটি  টাকা। মহাসড়কে দ্বিগুণের বেশি যানবাহনের চাপ থাকলেও কোথাও কোন যানজট নেই। তবে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ বলছে, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩১ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় করা হয়েছে প্রায় এক কোটি ৮৫ লাখ টাকা।

পুলিশ বলছে, ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে। মহাসড়কের কোথাও কোন যানজট নেই। মহাসড়কে যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।

চালক ও যাত্রীরা জানান, ঈদের পর থেকেই ঢাকায় ফিরছে মানুষ। আজ থেকে ঈদ ও পহেলা বৈশাখের ছুটি শেষ হওয়ায় যাত্রীদের চাপ লক্ষ করা গেছে। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোন যানজট নেই। তবে গণপরিবহন সংকটের অজুহাতে স্বাভাবিকের চেয়ে কয়েকগুন বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।

মহাসড়কে ভাড়া নজরদারির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বিষয়:টোল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…