চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটির দিনে ‘হ্যাপি ডেজ’র দুই প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ২৮, জুন ২০১৯
বিনোদন
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্র (৩০তম আবর্তন) জহির সুমনের চিকিৎসা সহায়তায় মঞ্চায়িত হতে যাচ্ছে নাটক ‘হ্যাপি ডেজ’। ফ্রান্স অ্যাম্বাসি প্রযোজিত নাটকটির পরিবেশনায় রয়েছে মণিপুরি থিয়েটার ও হৃৎমঞ্চ।

শুক্রবার বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনী হবে।

স্যামুয়েল বেকেটের লেখা ‘হ্যাপি ডেজ’ বাংলা অনুবাদ করেছেন কবীর চৌধুরী ও শাহীন কবীর। অভিযোজন ও সম্পাদনা করেছেন শুভাশিস সিনহা ও জ্যোতি সিনহা। এতে একক অভিনয় করছেন জ্যোতি সিনহা। মঞ্চ নির্মাণ করেছেন শাহনাজ জাহান, সহযোগিতায় আসফিকুর রহমান ও হাসান আলী। আলোক প্রক্ষেপণে আসলাম অরণ্য। সংগীত প্রক্ষেপণে হুমায়ূন আজম রেওয়াজ। স্টেজ ম্যানেজার পারভেজ সরকার।

নির্দেশক শুভাশিস সিনহা বলেন, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সুমনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া প্রয়োজন। মেধাবী, প্রাণচঞ্চল, শিল্পতৎপর এই সম্ভাবনাময় তরুণকে বাঁচানোর জন্য যার যার জায়গা থেকে পাশে দাঁড়ানো জরুরি। হ্যাপি ডেজ’র প্রদর্শনীর টিকেট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সুমনের চিকিৎসা সহায়তায় দেয়া হবে। এছাড়া যে কেউ স্বতঃপ্রণোদিত হয়ে বিশেষ সহায়তামূলক অর্থ প্রদান করতে পারেন।

‘হ্যাপি ডেইজ’ নাটকে উইনি নামের এক নারীর নিঃসঙ্গ কিন্তু স্বপ্নময় জীবনের দৈনন্দিন সব ছেলেখেলার মতো ক্রিয়াকলাপের মধ্য দিয়ে মানুষের এক অভিনব মানসপটকে আঁকা হয়েছে। পুরো নাটকে উইনি তার স্বামী উইলির সাথে অনর্গল কথা বলে যায়, প্রলাপের মতো। নস্টালজিয়া, অভিযোগ, আকাঙ্ক্ষা কিন্তু সবকিছু ছাপিয়ে তার শরীর-মনের তীব্র প্রেমাকুতি।

মূল টেক্সটে দু’একটি সংলাপের মধ্য দিয়ে অথর্ব, অক্ষম পুরুষ-চরিত্র উইলি উপস্থিত থাকলেও এ প্রযোজনায় তাকে অনুপস্থিত রাখা হয়েছে। কিন্তু স্ত্রী উইনির ঘন্টাব্যাপী কথা-ক্রিয়ার মধ্যে সে বর্তমান থাকে। সে জীবিত নাকি মৃত, সে প্রশ্নের মীমাংসাও হয়তো হয় না। কিন্তু উইনি তাকে নিয়ে জীবনের এক আনন্দময় দিনের স্বপ্ন দেখে চলে, তাকে নিজের মতো করে সাজিয়ে চলে, যা কোনোদিনই তার জীবনে আসে না।

ট্যাগ: নাটকমঞ্চলিড বিনোদনশুভাশিস সিনহা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সহোদর নিহত

পরবর্তী

অহিংস আদর্শের ধারক ঝর্ণাধারা চৌধুরীর প্রতি শ্রদ্ধা

পরবর্তী

অহিংস আদর্শের ধারক ঝর্ণাধারা চৌধুরীর প্রতি শ্রদ্ধা

‘সবাই অপেক্ষায় থাকে ইংল্যান্ডের টুঁটি চেপে ধরতে!’

সর্বশেষ

ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT