চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছুটির ঘণ্টা’র পরিচালকের পাশে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ২২, জুন ২০১৭
বিনোদন
A A
ওয়াহিদ সাদিকের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ওয়াহিদ সাদিকের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘ছুটির ঘণ্টা’সহ অনেক সফল ছবির নির্মাতা গুণী পরিচালক আজিজুর রহমানের চিকিৎসার জন্য তার পাশে এসে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই পরিচালকের চিকিৎসার জন্য ২০ লাখ টাকার অর্থসহায়তা দিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় দেশের বিশিষ্টজনদের সম্মানে প্রধানমন্ত্রীর দেওয়া ইফতার অনুষ্ঠান শেষে চিত্রনায়িকা শাবানার স্বামী ওয়াহিদ সাদিকের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ।

আজিজুর রহমান গত কয়েক মাস ধরে গুরুতর অসুস্থ। তিনি এখন সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে চিকিৎ​সাধীন আছেন।

গত ১৯ জুন চিত্রনায়িকা শাবানা, ওয়াহিদ সাদিক, চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়িকা মৌসুমী এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তারা আজিজুর রহমানের চিকিৎ​সায় সহায়তা করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তখন প্রধানমন্ত্রী তাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করার জন্য আশ্বাস দেন।

পরিচালক আজিজুর রহমান ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ ছবিতে এহতেশামের সহকারী হিসেবে কাজ শুরু করেন। তিনি ৫৪টি ছবি নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাবানা
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT