রাজধানীতে সিআইডি ও ডিবি কর্মকর্তাদের বিরুদ্ধে আনা ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। হুঁশিয়ার করে বলেছেন, এ ধরণের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেলে কোন পুলিশকেই ছাড় দেয়া হবে না।
ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্য সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় ডিএমপি কমিশনার ৬শ’ জন পুলিশ সদস্য সন্তানকে বৃত্তির টাকা তুলে দিয়ে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজধানীর পল্টনে চাঁদাবাজীর সময় ব্যবসায়ীদের হাতে আটক দুই কর্মকর্তাসহ ৬ সিআইডি সদস্যকে থানা থেকে ছেড়ে দেয়ার ঘটনার ব্যখ্যা দেন পুলিশ কমিশনার।
তদন্তের নামে হয়রানী, ছিনতাই ও চাঁদাবাজীর সঙ্গে পুলিশের জড়িত হওয়ার ব্যাপারে সতর্কবানী দিয়েছেন পুলিশ কমিশনার। এসময় রাজধানীতে বেড়ে যাওয়া ছিনতাই ঠেকাতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও দাবী করেন তিনি।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:








