অপরাধ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শাহীন এখন মৃত্যুর সঙ্গে লড়ছে

যশোর-কিশোর আহত-কুপিয়ে জখম

যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১৪ বছরের কিশোর ভ্যানচালক শাহীন। গুরুতর অবস্থায় শাহীনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে তার জরুরি অস্ত্রোপচার হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত শাহীনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় শুক্রবার বিকেলে যাত্রীবেশে কয়েকজন ছিনতাইকারী কিশোর শাহীনের ভ্যানে ওঠে। শাহীন তাদের নিয়ে ধানদিয়ার উদ্দেশে রওনা হলে পেছন থেকে দুর্বৃত্তরা শাহীনের মাথায় কুপিয়ে জখম করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।যশোর-কিশোর আহত-কুপিয়ে জখম

শাহীনের মাথায় ধারালো অস্ত্রের অনেকগুলো আঘাত রয়েছে। অবস্থা এতটাই গুরুতর যে, আঘাতে তার মাথার হাড় ভেঙে মস্তিষ্কে ঢুকে গেছে। আঘাতের স্থান থেকে অনেক রক্তপাত হয়েছে।

শনিবার রাতে জরুরি ভিত্তিতে শাহীনকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।

বিষয়:কুপিয়ে আহত কুপিয়ে জখম যশোর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…