চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিটমহল বিনিময়ের কৃতিত্ব দাবি মমতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

বাংলাদেশ-ভারতের দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা ছিটমহল বিনিময়ের চুক্তি স্বাক্ষর করলেও তার পুরো কৃতিত্ব নিজের বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এ দাবির খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

বৃহস্পতিবার এক প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ‘ভারতে ৫১টি এবং বাংলাদেশের ভেতরে ১১১টি ছিটমহল হস্তান্তর হয়েছে ৩১ জুলাই রাতে। স্বাধীনতার পর থেকে সবাই বলেছিল হবে হবে। কিন্তু হয়নি। আমাদের মা-মাটি-মানুষের সরকার ক্ষমতায় এসে পরিবর্তনের কথা দিয়েছিলাম। কথা রেখেছি। এ পার বাংলার মানুষ এবং ওপার বাংলার মানুষ আজ স্বাধীনতা পেয়ে গর্বিত, আনন্দিত।’

এরপরেই তিনি দাবি করেন, ‘আমি বাংলাদেশ গিয়েছিলাম। পরে ফিরে এসে ছিটমহলেও গিয়েছিলাম। তার পরেই হস্তান্তর হয়েছে।’

সভা শেষে মমতা সাংবাদিক বৈঠকে জানান, ‘ছিটমহলের উন্নয়নে প্যাকেজ ঘোষণা করা হবে। সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় করা হবে।’

এখন কৃতিত্ব দাবি করলেও এই মমতার সরাসরি আপত্তিতেই ভারতের আগের প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিটমহল বিনিময় নিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে পারেননি। বছর দেড়েক আগেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিটমহল বিনিময় প্রসঙ্গে বলেছিলেন, ‘রাজ্যের এক ইঞ্চি জমিও বাংলাদেশকে ছাড়ব না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিটমহল বিনিময়মমতা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT