ক্রিকেট

ছিটকে গেলেন জাকির, ডাক পেলেন রনি

বাংলাদেশ ক্রিকেটার জাকির হাসান ব্যাট হাতে উল্লাসে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার জাকির হাসান মাঠে ব্যাট হাতে উল্লাসে উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেস্ট অভিষেকে সেঞ্চুরির ইতিহাস গড়া জাকির হাসান অপেক্ষায় ছিলেন সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে খেলার। কিন্তু বিপত্তি ঘটল আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগমুহুর্তে। তাকে ছিটকে দিল চোট।

সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে জাকিরের চোটের অবস্থা জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।

দুপুরে সিলেটে ঐচ্ছিক অনুশীলনে নেটে ব্যাটিং করার সময় চোট পান জাকির। বৃদ্ধাঙ্গুলে চিড় ধরায় ছিটকে গেছেন ওয়ানডে দল থেকে।

তার জায়গায় ডাক পেয়েছেন রনি তালুকদার। ৮ বছর পর টি-টুয়েন্টি দিয়ে জাতীয় দলে ফেরা টপঅর্ডার ব্যাটার এবার ওয়ানডে অভিষেকের অপেক্ষায়।

শনিবার আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ টাইগারদের। পরের দুটি ওয়ানডেও সিলেটে। প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয়, রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরি।

বিষয়:ওয়ানডে সিরিজ চোট জাকির হাসান রনি তালুকদার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…