চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাড়পত্র পেলো টুঙ্গিপাড়ার মিয়া ভাই, ২ এপ্রিল মুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২১
বিনোদন
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব ও কিশোরকাল নিয়ে নির্মিত সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ মুক্তিতে আর কোনো বাধা নেই।

চলচ্চিত্রে সেন্সর বোর্ডে দ্বিতীয় দফায় সিনেমাটি প্রদর্শনের পর মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে মুক্তির সনদ প্রধান করে। সেন্সরের ভাইন্স চেয়ারম্যান জসিম উদ্দিন চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে বলেন, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই মুক্তিতে আর কোনো বাধা নেই।’

সেন্সর বোর্ডের এই কর্মকর্তা জানান, সিনেমায় পাকিস্তানের রাজনীতিবীদ মোহাম্মদ আলী জিন্নাহর একটি ভাষণ অতিরঞ্জিত মনে হয়েছিল। সেটা সংশোধন করে মুক্তির অনুমতি প্রদান করা হয়েছে। এছাড়া আর কোনো সমস্যা ছিল না। এখন আর মুক্তিতে কোনো আপত্তি নেই।

‘টুঙ্গিপাড়ার মিয়া’ ভাই সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে পর্দায় দেখা যাবে শান্ত খানকে। তার বিপরীতে অভিনয় করেছেন আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এ সিনেমার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা চরিত্রে প্রথম অভিনয় করেন দীঘি। যাকে দেখা যাবে ফজিলাতুন্নেছা মুজিব রেনুর চরিত্রে।

শান্ত খান নিজেও সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, মঙ্গলবার সেন্সর ছাড়পত্র পেয়েছি। আজ (বুধবার) সনদ হাতে পেয়েছি। তাই মুক্তিতে আর সমস্যা থাকছে না। টুঙ্গিপাড়ার মিয়া ভাই আসছে ২ এপ্রিল সিনেমা হলে মুক্তি দেয়া হবে।  

গেল আগস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়া টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমাটির শুটিং শুরু হয়ে শেষ হয় সেপ্টেম্বরে। এর এক্সিকিউটিভ পরিচালক শামীম আহমেদ রনী। তবে সেন্সর সনদে পরিচালক সেলিম খানের নাম আছে। নির্মাতা রনী বলেন: এফডিসি, চাঁদপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সবমিলিয়ে ৩২ দিন শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ করেছি।

Reneta

‘বসগিরি’ খ্যাত নির্মাতা রনী বলেন: সিনেমার প্রেক্ষাপট বঙ্গবন্ধুর শিশুকাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত। ২০২০ সালে এসে সেই সময় বা সেই পরিবেশ তুলে আনা অনেক চ্যালেঞ্জের কাজ। বঙ্গবন্ধুর চরিত্রে শান্ত যথেষ্ট ভালো কাজ করেছে। সে নতুন হলেও ভালো করার যথেষ্ট চেষ্টা করেছে। আগের চেয়ে এতে তার অভিনয়ের ম্যাচিউরিটি এসেছে এটা দর্শক দেখলেই বুঝতে পারবে।

বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা শান্ত খান বলেন, আমার সেরাটা দেয়ার আপ্রাণ চেষ্টা করেছি। যেভাবে কাজ করতে বলা হয়েছে সেভাবে করেছি। শুরু থেকে এ চরিত্রে কাজের ব্যাপারে খুব ভয়ে ছিলাম। শুটিং শুরুর দুমাস আগে থেকে পুরো টিম দফায় দফায় গ্রুমিং করি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার মধ্যে উত্তেজনার চেয়ে ভয় কাজ করছিল। জাতির পিতার চরিত্রে কাজ করতে পেরেছি এর চেয়ে প্রাপ্তির কিছু নেই।

চরিত্রটি নিয়ে শান্ত আরো বলেন, ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রতিবাদী। এ ছবিতে তার শৈশব ও কিশোরের দিনগুলো দেখানো হয়েছে। বঙ্গবন্ধুর মতো মহান নেতার চরিত্রে অভিনয় করা ছেলেখেলা নয়, হাজারগুণ কঠিন কাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টুঙ্গিপাড়ার মিয়া ভাইপ্রার্থনা ফারদিন দীঘিবঙ্গবন্ধুলিড বিনোদনশান্ত খানশাপলা মিডিয়াশিশুশিল্পীসিনেমাসেলিম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT