চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ঘণ্টায় ২৬ লাখ ডলার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ০৫, জুন ২০১৭
বিনোদন
A A
আরিয়ানা গ্র্যান্ডের বেনিফিট কনসার্ট 'ওয়ান লাভ ম্যানচেস্টার'-এর ফান্ডে, মাত্র তিন ঘণ্টায় জমা পড়েছে ছাব্বিশ লাখ ডলার।

আরিয়ানা গ্র্যান্ডের বেনিফিট কনসার্ট

আরিয়ানা গ্র্যান্ডের বেনিফিট কনসার্ট ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’-এর ফান্ডে মাত্র তিন ঘণ্টায় জমা পড়েছে ২৬ লাখ ডলার। হতাহতদের সাহায্যের জন্য খোলা ফান্ডটিতে এখন পর্যন্ত ১ কোটি ২৯ লাখ ডলার সাহায্য জমা পড়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

লাইভ ব্রডকাস্টের দর্শকরাও অনলাইন এবং টেক্সটের মাধ্যমে ফান্ডে অর্থ জমা দিতে পেরেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর সমর্থন পেয়েছে আয়োজকরা। ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’ কনসার্টের টিকেট বিক্রির অর্থ এবং ফান্ডের সব অর্থ ব্রিটিশ রেড ক্রস এবং ম্যানচেস্টার সিটি কাউন্সিলের উই লাভ ম্যানচেস্টার ইমারজেন্সি ফান্ডে হস্তান্তর করা হবে। ম্যানচেস্টার হামলায় নিহত এবং আহতদের পরিবারদের সহায়তার জন্য এই অর্থ ব্যয় করা হবে।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই বেনিফিট কনসার্টে পারফর্ম করেছেন জাস্টিন বিবার, কোল্ড প্লে, ইউশার, কেটি পেরি, মাইলি সাইরাস এবং আরও অনেক তারকা। এবারের কনসার্টের ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

Banglabid

গত ২২ মে যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনায় আরিয়ানা গ্র্যান্ডের কনসার্ট চলছিল। সেই আয়োজন শেষে সবাই বেরিয়ে আসার পথেই আত্মঘাতী বোমা হামলা হয়। প্রাণ হারান ২২ জন। আরিয়ানা সেই দিনের আতঙ্ক ও শোক কাটিয়ে উঠে কদিন আগেই ঘোষণা দিয়েছিলেন, একই শহরে আবারও ফিরবেন তিনি। ম্যানচেস্টারে ফিরে সফলভাবে কনসার্ট করে কথা রেখেছেন আরিয়ানা। ভ্যারাইটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতী বোমা হামলাআরিয়ানা গ্র্যান্ডেকনসার্টবেনিফিট কনসার্টম্যানচেস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

আগস্ট ১০, ২০২৬

সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

আগস্ট ১০, ২০২৬

এবার বনানীর যাত্রাবিরতিতে ‘মলূয়া’

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT